You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: খুশি

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা একদিকে নতুন নায়ক হিসাবে বিজয় দেবেরকোন্ডাকে আমার খুবই ভালো লাগে। আমি তার অনেক মুভি দেখেছি। আমি জানি সে বর্তমানে অনেক মুভি করছে। আর তার মুভি গুলো সবসময় রোমান্টিক হয়। আর সামান্থা রুথ প্রভু এর মুভি তো জাষ্ট আগুন। তার অভিনয় আমার কাছে এত ভালো লাগে বলে বুঝানো যাবে না। সে যেমন মানুষকে হাঁসাতে পারে আবার কাদাঁতেও পারে। আর সে দেখতে অনেক সুন্দর। তাকে কাশ্মিরী মেয়েই বুঝা যায়। তামিল সব গুলো মুভি হিট হয়। তারা একটি মুভি করার ক্ষেত্রে সব দিক দিয়ে খেয়াল রেখে মুভি করে। আজকের খুশি মুভিতে বিজ্ঞান এবং ধর্ম শাস্ত্র দুইদিক নিয়ে আলোচনা করা হয়েছে। আসলেই জীবনে যেমন ধর্মকে বাদ দেওয়া যাবে না ঠিক তেমনি বিজ্ঞানকেও বাদ দেওয়া যাবে না। তবে কোনটাই একে অপরের বিরোধী নয়। সেটা আমাদের বুঝতে হবে এবং মানতে হবে। বর্তমানে বিজ্ঞান যা আবিষ্কার হচ্ছে ধর্ম শাস্ত্র গুলোতে সে গুলোর ইঙ্গিত আগেই দেওয়া হয়েছে। তবে সেটা আমরা বুঝতে পারি না। যারা সত্যিকারের জ্ঞানী মানুষ তারা বিজ্ঞান এবং ধর্ম দুইটাকে আলাদা করে দেখে না। আমাদের জীবনে দুইটি জিনিষেরই গুরুত্ব আছে। দারুন একটি মুভি রিভিউ দিয়েছেন দাদা। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64713.30
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39