You are viewing a single comment's thread from:

RE: প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার সাথে ভারতের একটা চ্যালেঞ্জিং জিত

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত বিশ্বকাপ মিশনের ‍উড়ন্ত সূচনা করে। যা ভেবেছিলাম তার বিপরীত হয়েছে। গত কাল অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিং করতে নেমে বুমরার বলে প্রথমেই চাপে পড়ে। আর দ্বিতীয় অভারে মিশেল মার্শ আউট হয়ে যায়। আমি ভেবেছিলাম এখানে ওয়ার্নার ভালো একটি ভূমিকা পালন করবে। কারন ওয়ার্নার খুবই বিশ্বস্ত একজন খেলোয়ার। তবে সে ভারতীয় বলিং এর তান্ডবে হাত খুলে খেলতে পারছিলো না। সিংগেল রান করেই এগিয়ে যাচ্ছিলো। তবে বেশি দূর যেত পারেনি। ৪১ রান করেই আউট হয়ে যায়। স্টিভেন স্মিথ ৭১ বলে ৪৬ রান করে। তারপরে আর কেউ দাড়াতে পারেনি। ১৯৯ রানে অল আউট হয়ে যায়। অপর পাশে ইন্ডিয়াও শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে। আমি ভেবেছিলাম ইন্ডিয়াও আবার অস্ট্রেলিয়ার মত হয় যায় না কি। তবে কোহেলি আর একে এল রাহুলের নিয়ন্ত্রীত ব্যাটিং এ জয় পায় টিম ইন্ডিয়া। এখানে একটি কথা হলো যে কোন পর্যায়ে দায়িত্ব নিয়ে খেলার নাম হলো খেলোয়ার। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64507.51
ETH 1870.78
USDT 1.00
SBD 0.38