You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: ব্যাধ ( পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা এই সিরিজের আগের পর্বের অনেক রহস্য রয়ে গেছে। লাষ্টের দিকে অনেক প্রশ্ন জমা হয়েছিলো। যে লোকটাকে রামদিহি গ্রামে দীঘির পাড়ে একটি ছোট বাচ্চা দেখেছিলো তার কি হলো সেটা জানা হলো না। তার উপর আবার পাখি মারা রহস্য সামনে চলে আসলো। শ্চিমবঙ্গের সমস্ত গ্রামের দিকে বিভিন্ন স্থানে চড়াই পাখির অসংখ্য মৃত দেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে, আর এটা কেউ একজন ইচ্ছাকৃত মারছে সেটা নিশ্চিত ভাবেই বুঝা যাচ্ছে। এখানে আগের ঘটনার ইনভেস্টিগেশন কি হলো সেটা জানা গেল না। এখন আবার পাখির ঘটনা নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। পাখি মারার কাজটা ঐলোকটাই করতে পারে। কারন সে হয়তো সবার নজর ঘুরিয়ে পাখির দিকে নিতে চাচ্ছে। তাহলে তার খুন করার ঘটনাটা চাপা পড়ে যাবে। এখন পুলিশের ইনভেস্টিগেশনে কি উঠে আসে সেটাই দেখা যাক। এই সিরিজের একটি পর্ব পড়া বাদ গেলেই রহস্য গুলো বুঝা কঠিন হয়ে যাবে। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65416.72
ETH 1896.21
USDT 1.00
SBD 0.38