You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: শেষ অঙ্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আমাদের গ্রামে একটি প্রবাদ আছে যে ফুটকার স্বাক্ষী ফুটকা নিজেয় দেয়। আজকের মুভিতে সেটাই ঘটেছে।সবাই এটাই ধারনা করেছিলে যে, সুধাংশুর স্ত্রীর ব্রেনে একটু সমস্যা থাকলেও সে আত্নহত্যার ডিসিশন নিতে পারে না। আর সেই সত্যটা উদঘাটন করার জন্য এত কিছু করা হয়েছে। সত্য ঘটনা বের করতে বিকাশ এক জন গোয়েন্দা তাকে ব্যাপারী সাজতে হয়ে ছিল, সুধাংশুর বাড়িতে দুইজন কাজের লোক হিসেবে পাঠানো হয়েছিল। মূলত এই তিনজন মিলেই সত্য ঘটনাটা বের করেছে। অবশেষে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সুধাংশু নিজেই স্বীকার করলো যে যাকে সে নিজ হাতে হত্যা করে রেললাইনে শুয়ে দিয়েছে সে কিভাবে ফিরে আসতে পারে। যায়হোক দাদা শেষ অঙ্ক মুভি তো অনেক আগের। সাদা কালো মুভি। এটা দেখার মত ধৈর্য আপনার হলো কিভাবে।সেটাই চিন্তা করছি। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64123.21
ETH 1866.53
USDT 1.00
SBD 0.35