You are viewing a single comment's thread from:

RE: এলোমেলো আলোকচিত্র #১৪

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা প্রথমে যেটা বলতে চাই সেটা হলো আমাকে সব সময় এলোমেলো আলোকচিত্র গুলো আকর্ষন করে। যার আইডিতে এলোমেলো আলোকচিত্র দেখি সেখানেই নতুন কিছু আছে কিনা সেটা দেখার চেষ্টা করি। বলতে পারেন এক রকম আসক্ত হয়ে গেছি। আজকে আপনাকে প্রথমেই দেখলাম একটি প্রাকৃতিক ফটোগ্রাফি শেয়ার করলেন। আমাদের দিকেও বর্ষার পানি চলে গিয়েছে। জমিতে সবুজ ফসল ফলেছে। তারপর দেখলাম রাইটিয়া নামক একধরণের প্রজাতির ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। যেটি আমি আগে কখনো দেখি নাই। আজকে আপনার পোষ্টে দেখতে পেলাম। আর যদি hot and sour soup স্যুপটার কথা না বলি তাহলে আমার কমেন্ট অসম্পূর্ণ থেকে যাবে। স্যুপটা আমার কাছে দারুন লেগেছে। যদিও এখনো খাওয়া হয়নি। তবে খেতে বেশি লেইট করবো না। সব মিলিয়ে দারুন কিছু আলোকচিত্র উপভোগ করলাম। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38