You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ৭ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দেখতে দেখতে তাকদীর' ওয়েব সিরিজটির সপ্তম পর্ব রিভিউ পড়ে ফেললাম। দাদা রানা লোকটাকে আমার আগেই সন্দেহ হয়েছে। তার লাশের সাথে কোন সম্পর্ক আছে। কারন সে লাশের ব্যাপারে অনেক কিছু জানে। আবার লাশের মোবাইল নিয়ে চুপিসারে কার সাথে কি কথা যেন বলেছে। আবার অন্য দিকে মন্টু এই বরফকলের মধ্যে লাশটাকে নিয়ে থাকাটা ঠিক মনে করে না, আর তার জন্য সেখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যাওয়ার কথা বলে। এর জন্য সে চলে যায় গাড়িটি আনতে, কিন্তু গিয়ে দেখে গাড়ি নিয়ে গেছে আর তাদের বন্ধুকে উপরে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে। এখন কেঁচাল আরো বেশি করে বেধে গেছে, কারণ তারা যে বরফকল এর ওখানে আছে সেই কথাটা কেউ লিক করে দিয়েছে। এখন দেখা যাক ঘটনা কোন দিক থেকে কোন দিকে মোড় নেয়। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38