You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬৩
বৃষ্টি এলে চাঁদ উঠবেনা সেটা আমি জানি
চুপি চুপি ঘরের ভিতর অন্যরকম চাদঁ খুঁজি।
বৃষ্টি এলে দুইজন মিলে জানলা দিয়ে হাত বাড়ায়।
কাক ভেজা হয়ে মেঘবালিকার আচঁল তলে মুখ লুকায়।
বৃষ্টি এলে নবীন ছন্দে কাব্য রসে মন নাচে
জড়ো হাওয়া বয়ে যায় রাঙ্গা মনের ক্যানভাসে।
বৃষ্টি এলে প্রেমিক মনে প্রেম জাগাবে উচ্ছাসে
বৃষ্টি বিলাস করবে যুগল নতুন গানের উল্লাসে।