আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬৩steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

হৃদয়ের যত কালিমা
ধুয়ে যাবে আজ বৃষ্টিতে
মনের যত আকাংখা
শীতল হবে আজ বৃষ্টিস্নানে।

আজ প্রেমের শীতলতা মেখে
হৃদয়ের স্পন্দন হবে নিরব
আজ বৃষ্টিস্নানে আর্দ্রতা মেখে
হৃদয়ের চঞ্চলতা হবে নির্মল।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

ভালোবাসা আর বৃষ্টির অনুভূতি দুটোর সাথে কোথায় জানি একটা মিল আছে, দুটোর অনুভূতিই দারুণ প্রেমের কবিতার ভাব তৈরী করে দেয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

আজ ভালোবাসা করে হাহাকার ,
পেতে চায় বৃষ্টির ছোঁয়া।
মেঘলা দিনকে দূরে ঠেলে,
ভালোবাসা আজ বৃষ্টির সাথে একাকার।

ভালোবাসার রঙিন স্বপ্ন,
বৃষ্টির মাঝে বুনি।
বৃষ্টির মাঝে পাবো তোমায়,
সেই পথ আজও গুনি।

 3 years ago 

তোমার কলুষিত হৃদয়
আজ স্বচ্ছ,পবিত্র হবে বারিধারাতে
সিক্ত হবে মনের গহীনতায়
জমে থাকা সব তিক্ত অনুভূতি বর্ষণে।

নতুন ভাবের উদয় হবে আজ
গোপন মনের ঠিকানায়
আকাশ চিরে অশ্রুধারার বিন্দুতে
ধুয়ে মুছে যাবে সকল গ্লানি।

 3 years ago 

অকাশের ঘন কালো মেঘে,
আজ তীব্র বারি বর্ষণ হয়ে,
ধুয়ে যাবে এই হৃদয়ের,
সব কালো কালিমা।
এই হৃদয়ের যত কামনা,
বৃষ্টির পরশে শীতল হবে,
আজ বৃষ্টির শব্দে,
প্রেমের সুর বাজবে।
আজ ভালবাসার পরশে,
কাছে তুমি আসবে।

মেঘের উপর মেঘ জমেছে,
মুখ ঢেকেছে অন্ধকারে।
বৃষ্টি তখন ফন্দি আঁটে
চোখের নজর ঝাপসা করে।

শহর জুড়ে বৃষ্টি নামুক,
তুমি খুঁজে নিও ঠাঁই।
প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক,
আমি তোমাকে চাই।

 3 years ago 

একটি টিকেট ক্রিয়েট করুন।

 3 years ago 

দূর হয়ে যাক কালিমা যত
বৃষ্টিস্নানে ওই,
বৃষ্টিভেজা বাদল দিনে
পড়তে মজা বই।

মজার সুখে বৃষ্টি দেখি
শুনি প্রেমের গান,
অকারনে হৃদয় মাঝে
জাগে অভিমান।
♥♥

 3 years ago 

বৃষ্টি এলে চাঁদ উঠবেনা সেটা আমি জানি
চুপি চুপি ঘরের ভিতর অন্যরকম চাদঁ খুঁজি।
বৃষ্টি এলে দুইজন মিলে জানলা দিয়ে হাত বাড়ায়।
কাক ভেজা হয়ে মেঘবালিকার আচঁল তলে মুখ লুকায়।

বৃষ্টি এলে নবীন ছন্দে কাব্য রসে মন নাচে
জড়ো হাওয়া বয়ে যায় রাঙ্গা মনের ক্যানভাসে।
বৃষ্টি এলে প্রেমিক মনে প্রেম জাগাবে উচ্ছাসে
বৃষ্টি বিলাস করবে যুগল নতুন গানের উল্লাসে।

 3 years ago 

উপর থেকে চুম্বনের মত বৃষ্টির ফোঁটা পড়ে
আমি এখানে দাঁড়িয়ে প্রেমের ভাবনায় হারিয়ে যাই
প্রতিটি ফোঁটা আমাদের স্নেহের প্রতীক,
একটি প্রেম যা সমস্ত ব্যাখ্যাকে অস্বীকার করে।

বৃষ্টি হতে পারে , বাতাস বইতে পারে,
তবে আমাদের ভালোবাসা বাড়তে থাকবে
ঝড়ের মধ্য দিয়ে, আমরা শক্ত হয়ে দাঁড়াব একসাথে।

 3 years ago 

হৃদয় মাঝে বৃষ্টি ঝড়ে
ভালবাসার ছোঁয়ায়
সেই বৃ্ষ্টিতে ভেসে যাবো
তোমার বুকের ধোঁয়ায় ।।

মনের মাঝে ভেজা নদী
ডুবছি আমি আজ অবদি
তোমার হাতে হাতটি রেখে
ভিজবো মোরা বৃষ্টির মাঝে।।

 3 years ago 

হৃদয়ের যত কালিমা
ধুয়ে যাবে আজ বৃষ্টিতে
মনের যত আকাংখা
শীতল হবে আজ বৃষ্টিস্নানে।

আজ প্রেমের শীতলতা মেখে
হৃদয়ের স্পন্দন হবে নিরব
আজ বৃষ্টিস্নানে আর্দ্রতা মেখে
হৃদয়ের চঞ্চলতা হবে নির্মল।

হৃদয়ের যত ধোঁয়াশা
কেটে যাবে আজ সূর্যালোকে
মনের যত আশা
ছুঁয়ে যাবে আজ জ্যোৎস্না স্নানে।

আজ আবেগের ভেলায় ভেসে
শত কল্পনারা হবে রঙিন
আজ জ্যোৎস্না স্নানে অনুভূতি মেখে
হৃদয় হবে চঞ্চল আবেগ আপ্লুত।

 3 years ago 

হৃদয়ের যত কালিমা
ধুয়ে যাবে আজ বৃষ্টিতে
মনের যত আকাংখা
শীতল হবে আজ বৃষ্টিস্নানে।

আজ প্রেমের শীতলতা মেখে
হৃদয়ের স্পন্দন হবে নিরব
আজ বৃষ্টিস্নানে আর্দ্রতা মেখে
হৃদয়ের চঞ্চলতা হবে নির্মল।

মনের দুষ্ট ময়লা আজ
ধুয়ে যাবে সব বৃষ্টিতে,
মনের সব মিষ্টি আশা
পূর্ণ হবে নতুন সৃষ্টিতে।

আজ প্রেমের বাতাস বহে
সৃষ্টি সুখের উল্লাসে,
তুমি আমার সুখের ছোঁয়া
ভালোবাসার স্বপ্নতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63050.40
ETH 1827.66
USDT 1.00
SBD 0.38