You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: ডার্ক ওয়েব- Little hearts ( প্রথম পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা খুবই ইন্টারেস্টিং একটি ওয়েব সিরিজ শুরু করেছেন। সিরিজের প্রথম পর্বটি পড়েই আমার কাছে পরের পর্ব গুলো জানার আগ্রহ বেড়ে গেছে। ইন্দ্র নামক লোকটি একজন গেম প্রিয় ব্যক্তি যে গেমের নেশায় মত্ত হয়ে গেছে। দিন দিন তার নেশাটা এতটাই বেড়ে গিয়েছিলো যে বিভিন্ন ধরণের নিত্য নতুন গেম দেখে সে সেগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে কিন্তু গেমগুলো অনেক দামি দামি আর ডলারে পেমেন্ট করতে হবে। এই গেম খেলতে খেলতে একজন লোকের সাথে পরিচয় হয় আর সেই লোকটা তাকে পরামর্শ দিয়েছিলো যে কিভাবে ফ্রিতে গেমগুলো ডাউনলোড দিয়ে খেলতে পারবে। এখন এই ফ্রিতে ডাউনলোড করার জন্য তাকে ডার্ক ওয়েব নামক একটি সাইট এর কথা বলে যেখান থেকে সে ফ্রিতে সব গেম ডাউনলোড দিয়ে খেলতে পারবে কিন্তু তাকে এটাও সতর্ক করেছিল যে কোনো উল্টোপাল্টা লিঙ্কে যেন ক্লিক না করে বসে। এরপর সে গেম খেলতে খেলতে এতটাই নেশাগ্রস্থ হয়ে পড়ে গেমের প্রতি যে সে ভুল করে একটা বেনামি পোর্টালে ঢুকে নতুন গেম খুঁজতে গিয়ে ভুল লিঙ্কে ক্লিক করার সাথে সাথে হ্যাকারের কবলে পড়ে যায়। এখন পরবর্তীতে এই বিপদ থেকে কিভাবে ধাপে ধাপে সে বের হয়েছে। সে গুলো এখন দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65315.47
ETH 1953.41
USDT 1.00
SBD 0.37