You are viewing a single comment's thread from:

RE: গরিবের প্রতি কেন এত অবহেলা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলে আপনি একটা কথা ঠিক বলেছেন গরিবেরা আছে বলেই হয়তো ধনীদের এত দাম। যাই হোক আপনার পুরো ঘটনাটা শুনে যতটুকু বুঝতে পারলাম প্রথমে রিক্সাচালক ওই ধনী ব্যক্তির কাছে ১০ টাকা বেশি আবদার করেছিল। কিন্তু ঐই ধনী ব্যক্তি টা উল্টো রিক্সা চালককে দশ টাকা কম দিতে চাচ্ছিলেন। কিন্তু এতে রিক্সাওয়ালা তার কথায় রাজি হচ্ছিল না। আর যার কারণে ওই ধনী ব্যক্তিটা অনেক খারাপ ব্যবহার করে যেটা মোটেও কাম্য নয়। আর এই নিয়ে অনেক কথা কাটাকাটি হয়ে আর একপর্যায়ে রিক্সাওয়ালা ভাড়া নিতে না চাইলে তখন ধনী লোকটা তাকে চড় মেরে দেয়। সত্যি এটা জেনে খারাপ লাগলো কারণ তোমার ক্ষমতা আছে বলেই কি তুমি যার তার গায়ে হাত তুলে দিবা। এই ক্ষমতা তো আজ আছে কিন্তু কাল না থাকতে পারে। রিক্সাওয়ালা প্রথমে যদিও বা ভুল করেছেন কারণ তিনি দশ টাকা ভাড়া বেশি চেয়েছে‌‌। তবে তিনি যদি ওনাকে বলে বোনাস হিসেবে চেয়ে থাকেন তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু আমি যদি আসল ভাড়াটা জানি তাহলে শুধু শুধু এত বাড়াবাড়ি না করে বোনাসের ভাড়া টা বাদ দিয়ে তার আসল ভাড়াটা দিয়ে চলে গেলে তো আর এত ঝামেলা হতো না। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62831.88
ETH 1752.54
USDT 1.00
SBD 0.39