You are viewing a single comment's thread from:

RE: অনেকদিন পর লেবেল ওয়ানের ক্লাস এবং মৌখিক পরীক্ষা নেয়ার অভিজ্ঞতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

সে অনেক দিন আগে লেভেল ওয়ান এর মৌখিক পরীক্ষা দিয়েছি আজকে আপনার পোস্টের মাধ্যমে সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। আসলে লেভেল ওয়ান এর মৌখিক পরীক্ষা দেওয়ার সময় প্রায় সবাই একটু নার্ভাস ফিল করে। যেমনটা আমিও করেছিলাম। আসলে শুধু লেভেল অন বললে ভুল হবে আমি তো প্রায় প্রতিটা ক্লাসের পরীক্ষা দিতে গিয়েই নার্ভাস হয়ে যেতাম। দেখা যাচ্ছে আমি অন্য একজনের কাছে সব কিছু সুন্দর মত উত্তর দিতে পারছি কিন্তু যখন মেন পরীক্ষা দিতে যাচ্ছি তখনই সব ভুলে যাচ্ছি। আসলে যাদের বাইরে চলাফেরা কম অচেনা মানুষদের সাথে কথাবার্তা কম হয় তারপর আবার এরকম ভাইবা দেওয়ার কোন অভিজ্ঞতা নেই তারা একটু নার্ভাস হবে এটাই স্বাভাবিক। তবে যারা স্কুল কলেজে ভালো পড়ালেখার পাশাপাশি অনেক চঞ্চল ভাবে চলাফেরা করে তাদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। যাই হোক ধন্যবাদ আপনাকে অনেকদিন পর লেভেল ওয়ান এর মৌখিক পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা টা আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

Sort:  

আসলে পরীক্ষার নাম শুনলে আমরা সকলেই কম বেশি নার্ভাস হয়ে যায়। পরে অবশ্য সেটা কেটেও যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62746.00
ETH 1776.56
USDT 1.00
SBD 0.38