যেকোনো মাছের ভুনা খেতে আমার কাছে বেশ দারুন লাগে। আর কৈ মাছ হলে তো কোনো কথাই নেই। ছোটবেলায় আমাদের এখানে বৃষ্টি হলে কয়েক জায়গায় পানি জমে থাকতো এবং সেখানে কোথা থেকে যেন কৈ মাছ চলে আসছে। তো সেখান থেকে আমরা অনেক সময় কৈ মাছ ধরতে যেতাম। আর মাছ ধরে এনে আম্মুকে বলতাম এগুলো ভুনা করে দিতে। সত্যি ভুনা করে কৈ মাছ খেতে বেশ দারুন লাগে। যাইহোক ধন্যবাদ আপনাকে কৈ মাছ ভুনা করার এই সুন্দর রেসিপিটি আমাদের শেয়ার করার জন্য।