ঈদের আমেজ ও ছোটবেলায় ঈদের সময় কাটানো কিছু স্মৃতি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। তো বন্ধুরা আর কিছুদিন পরেই তো এখন থেকেই কেমন যেন ঈদের একটা আমেজ পাওয়া যাচ্ছে। আসলে রমজান মাস আসলেই ঈদের আমেজ পাওয়া যায়। সব সময় মনে হয় আর কিছুদিন পরেইতো ঈদ। আর রমজানের শেষ দশকে এসে তো এটার পরিমাণ আরো বেড়ে যায়। আজকে আমি আপনাদের মাঝে ঈদের আমেজ নিয়ে একটি পোস্ট শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের ভালই লাগবে তো চলুন আর বেশি দেরি না করে মূল কথায় আসা যাক।ঈদ এটা এমন একটি উৎসব যে উৎসবে প্রত্যেক মুসলিমের মনে আনন্দ বিরাজ করে। বছরে দুইবার এই উৎসব হয়ে থাকে। একটা ঈদের নাম হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। আর কিছুদিন পরেই আসছে ঈদুল ফিতর। তো এই ঈদুল ফিতরের জন্য আমরা সবাই অপেক্ষায় আছি যে কবে ঈদ আসবে। ঈদের দিন কি করব ঈদের দিন কোন জামা পরবো তার জন্য সবাই কেনাকাটায় ব্যস্ত। আসলে এগুলোই মূলত ঈদের আমেজ। যদিও বা এখন কার থেকেও ছোটবেলায় এই আমেজ গুলো বেশি উপভোগ করতাম।

mosque-gfb80c25ca_1920.jpg

সোর্স

এবার আপনাদের মাঝে ঈদের আগে কাটানো ছোটবেলার কিছু স্মৃতি শেয়ার করা যাক। আসলে ছোটবেলায় ঈদের এই দশ দিন আগে থেকে আমাদের সারাদিন একটাই কাজ থাকতো সেটা হচ্ছে পটকা ফোটানো। ছোটবেলায় যে আমরা কত ধরনের পটকা ফুটেছি তার কোন ঠিক নেই। আর রাতের বেলায় যা করতাম অন্য সময় তো রাতে বাড়ি থেকে বের হতে দিত না। কিন্তু সামনে যেহেতু ঈদ তাই আর বাড়ি থেকে বের হলে কিছু বলতো না। তার জন্য ঈদের সময় রাতের বেলায় বেশ ভালই ঘোরাঘুরি করতাম। আবার রাতে মাঝে মাঝে মানুষের বাড়িতে গিয়ে পটকা ফুটিয়ে দিতাম দৌড়। সব মিলিয়ে সময় গুলো বেশ ভালই উপভোগ করতাম। এখনো অবশ্য উপভোগ করছি। আর হ্যাঁ রইল কথা শপিংয়ের সামনে ঈদ শপিং তো করা লাগবেই লাগবে। কিন্তু ছোটবেলায় যা করতাম একবার শপিং করা হয়ে গেলে বাড়িতে এনে তুলে রেখে দিতাম যাতে কেউ দেখে না ফেলে। আসলে এই অনুভূতিটা এক অন্যরকম অনুভূতি ছিল। যেটা আমার মনে হয় কমবেশি সবাই ফিল করতে পারছেন।

তো যাই হোক ঈদের আগের দিনগুলো তো বেশ ভালই কাটতো এবার আসা যাক ঈদের দিন কি করতাম সেই বিষয় নিয়ে। ঈদের দিন সকাল বেলায় অন্যদিনের তুলনাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যেতাম। রাতে দেরি করে ঘুমালেও অন্য দিন উঠতে পারতাম না কিন্তু ঈদের দিন যেন কেমনভাবে উঠে যেতাম। তো সকালে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে দেখা করতাম এরপর সবাই মিলে বাইরে কিছুক্ষণ আড্ডা দিতাম। তারপর সবাই যে যার বাড়ি গিয়ে গোসল করে সবার নতুন জামা কাপড় পড়ে নামাজ পড়তে চলে আসতাম। তো নামাজ পড়ে আমার আমি যাইতাম সারাদিন বন্ধুদের সাথে ঘুরাঘুরি করতে কিন্তু প্রতিবারই আম্মু আমাকে নিয়ে নানির বাড়ি চলে আসতো। অবশ্য নানি বাড়ি আসতে আবার খারাপ লাগতো না কারণ নানি বাড়িতেও মামার ছেলেদের সাথে বেশ ভালোই মজা করতাম। তো নানি বাড়ি আসার পর যা করতাম সবার থেকে সালামি আদায় করতাম। এরপর মামার ছেলেদের সাথে হিসাব করতাম কার কত সালামি। সব মিলিয়ে ছোটবেলায় ঈদের সময় গুলো বেশ ভালই উপভোগ করতাম। বড় হয়ে যে ঈদগুলো খারাপ কাটুক তা কিন্তু নয়। দেখা যাক সামনে ঈদ এবার ঈদটা আমার কি রকম যায়। ইনশা-আল্লাহ এবার ঈদে কাটানো মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করব।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন ভুল ত্রুটি হয়ে থাকলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আসলেই বর্তমান সময়ে ছোটবেলার মতো ঈদের আমেজ তেমন একটা পরিলক্ষিত করা যায় না তবে ছোটবেলার ঈদের আমেজটা অন্যরকম ছিল। আপনি একদম সত্য কথা বলেছেন দেরি করে ঘুমালেও ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠতাম এবং নতুন জামা কাপড় পড়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়তাম। ভালো লাগলো ছোটবেলার ঈদের কথা আপনার এই পোষ্টের মাধ্যমে স্মরণ করিয়ে দেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোষ্টটি করার জন্য এবং পোস্টটি পড়ে সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64967.05
ETH 1893.86
USDT 1.00
SBD 0.38