You are viewing a single comment's thread from:

RE: (ট্রাভেলিং পোস্ট) ঈদের ছুটিতে রংপুর

in আমার বাংলা ব্লগ3 years ago

আসলে বিয়ের পরে মেয়েদের বাবার বাড়ি দুটো হয়ে যায়। যেকোনো একটা জায়গায় একটু বেশি থাকতে হয়। যদিও অনেকদিন পরে যদি শ্বশুর বাড়িতে যাওয়া হয় তাহলে এক অন্যরকম আদর পাওয়া যায় যেটা আপনি আপনার পোষ্টের মাধ্যমে উল্লেখ করেছেন। আমি মনে করি বাচ্চাদেরকে নিয়ে গ্রামের প্রকৃতি পরিবেশের মাঝে সময় কাটানোটা অনেক বেশি জরুরি কারণ বাসার মধ্যে তারা সবসময়ই ফোন টিভি এসব নিয়ে ব্যস্ত থাকে। কিছুটা প্রকৃতি পরিবেশের সাথে সময় কাটালে তাদের মন মানসিকতাও অনেক বেশি বদলে যাবে। ঈদের সময়ে সব কিছুর দাম প্রায় দ্বিগুণ করা হয় বাস থেকে ট্রেন এসবের টিকেট এত বেশি দাম রাখা হয় যে রীতিমতো অবাক হয়ে যেতে হয়। যাই হোক আপনার ভ্রমণের মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া অনেকদিন পর আসার জন্যই অনেক বেশি আদর পাওয়া হয়। তাছাড়া এই প্রকৃতির মাঝে থাকতে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62484.55
ETH 1780.70
USDT 1.00
SBD 0.38