আসলে সবার সামর্থ্য এক রকম নয়, একেকজনের সামর্থ্য এক এক রকম। যার সামর্থ্য আছে অনেক দামি পোশাক পড়ার সে বড় কোন শপিংমলে চলে গিয়েছে কিন্তু যার কোন সেরকম সামর্থনের সে হয়তো এরকম ছোটখাটো দোকান থেকেই শীতের জন্য পোশাক ক্রয় করছে। আর আমি মনে করি এরকম ছোটখাটো দোকান থাকার ফলে অনেকের অনেক বেশি সুবিধা হয়েছে কারণ অল্প টাকার মধ্যেই শীতের পোশাক পেয়ে যাচ্ছে। এতে করে গরীব দুঃখী মানুষ অনেক দিক দিয়েই নিজের শীত নিবারণ করতে পারছে ব্যাপারটা সত্যিই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
দোকানে থেকে আমার কাছে মনে হয় এই দোকান সব থেকে বেশি ভালো মানের কাপড় পাওয়া যায়।