You are viewing a single comment's thread from:
RE: কথাগুলো তিক্ত হলেও বাস্তব 💔💔
খুবই বাস্তব কিছু কথা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন যে কথাগুলো সত্যিই বর্তমান সময়ের সঙ্গে একদম মিলে গেছে। আসলে আপনি যেই বইটা করেছেন সেই ভয়ে যেই কথাটা লেখা আছে সেই কথাটা একদম চিরন্তন সত্য আমরা বরাবরই ছেলে অথবা মেয়ে সবসময়ই অন্য কারো দিকে সৌন্দর্য খুঁজে পাই। কিন্তু আমাদের এটা একবারও ভাবায় না যে অন্য মানুষ যতই সুন্দরই হোক না কেন তাতে আমার কিছু যাবে বা আসবে না পক্ষান্তরে আমি যেই মানুষটাকে ভালোবাসি বা যে আমার সঙ্গে আছে তাকেই আমার সবথেকে বেশি সুন্দর বলে মেনে নিতে হবে। সত্যিই মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে কিন্তু কর্মটা যদি ভালো হয় তাহলে মানুষ তাকে সারা জীবন মনে রাখে, খারাপ কর্ম করলেও মানুষটাকে মনে রাখে তবে ঘৃণার চোখে। আপনার এই ব্লগটি পরে আমার খুবই ভালো লাগলো ভাই।
আসলে আমরা ভুলেই যাই যে মানুষের আসল সৌন্দর্য তার পরিষ্কার অন্তর এবং আচার ব্যবহার। আমরা সব সময় বাহ্যিক সৌন্দর্যের দিকেই বেশি দৃষ্টিপাত করি যার কারণে আমাদের অধঃপতন টাও তাড়াতাড়ি নেমে আসে।। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।।