You are viewing a single comment's thread from:
RE: জীবনে চলার পথের কিছু তিক্ত বাস্তব অভিজ্ঞতার কথা।
মানুষ স্বার্থপর আর মানুষ স্বার্থপর থাকবে এটাই স্বাভাবিক। যখন আপনার কাউকে প্রয়োজন হবে তখন দেখবেন আপনাকে কাছে ডেকে নেবে কিন্তু যখন আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন দূর দূর করে তাড়িয়ে দেবে। আসলে মানুষ প্রথম কষ্টটা তার খুব কাছের প্রিয় মানুষের থেকেই পায়। প্রিয় মানুষের দেওয়া কষ্টটা অনেক দিন পর্যন্ত হৃদয়ে গেথে থাকে। তবে আর যাই হোক আমি মনে করি নিজেকে কখনোই দুর্বল ভাবা উচিত না অনেক বাধা-বিপত্তি সামনে আসবে সকল কিছু অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলার নামে আসল জীবন। খারাপ সময় ক্ষনিকের জন্য আসবে কিন্তু কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে অবশ্যই ভালো সময়ের দেখা পাওয়া যায় বলে আমি মনে করি।
আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত পৃথিবীতে স্বার্থ থাকবে আর স্বার্থহীন মানুষ থাকবে সেটা তো আসলে হতেই পারে না। স্বার্থ অর্জন আর হাসিল করার জন্যই যত প্রচেষ্টা পৃথিবীতে মানুষের।।