You are viewing a single comment's thread from:

RE: "শীতে আমার ফুল বাগান"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ4 years ago

শীতকালে এখন প্রায় সকলের বাগানে অনেক প্রজাতির ফুল দেখা যায় কিন্তু আপনার বাগান প্রায় শূন্য। আসলে আমি মনে করি বাগানের ফুল গাছগুলো যদি যত্ন সহকারে রাখা হয় তাহলে সেটা অবশ্যই বেঁচে থাকে এবং নতুন নতুন ফুল ফোটে। বাগানে গাছগুলোর গোড়ার দিকে যেয়ে ঘাস থাকে সেই ঘাস যদি প্রতিনিয়ত পরিষ্কার করে দেওয়া হয় তাহলে আর ঘাস গাছকে চেপে ধরতে পারে না। তবে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুলের কুঁড়ি গুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। শেষের দিকের ফটোগ্রাফি দুটো দেখে আমি ভেবেছিলাম সত্যিই এগুলো গোল মরিচ হবে হয়তো পরবর্তীতে অবশ্য ধারণা পাল্টে গিয়েছে।

Sort:  
 4 years ago 

ভাইয়া ,এটা সেই ধরনের ঘাস নয় কিন্তু।এটা ছোট কাশফুল গাছ যেটি পরিষ্কার করা খুবই কঠিন ছিল কারন খুবই গভীরে শিকড় থাকে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39