You are viewing a single comment's thread from:
RE: ভাই বোনের খুনসুটি ।। জোর করে ট্রিট আদায় 😅
আপনার পোষ্ট শুরু থেকে শেষ অব্দি পড়েছি এবং মনে মনে খুবই হেসেছি। সেইসাথে ভাই বোনের খুনসুটির গল্প করে সব থেকে বেশি ভালো লেগেছে। মূলত আমি মনে করি সকল বোনেরা এমনই সবসময়ই ভাইয়ের পকেটের টাকা কিভাবে খসানো যায় সেই ধান্দায় পড়ে থাকে। আমারও মাঝে মাঝে এরকম বিপাকে পড়তে হয় যদিও আমি ওদের সাথে তেমন একটা বের হই না তবে আমি যখন ওদের সঙ্গে বের হই তখন একটি চালাকি করি, চালাকিটা হচ্ছে কিছু টাকা মানিব্যাগের অন্য পকেটে রেখে দিই আর সামান্য কিছু টাকা সামনে রেখে দিই যাতে করে বেশি কিছু খেতে চাইলে মানি ব্যাগ বের করে বলতে পারি এই যে মাত্র এই কটা টাকা আছে এর মধ্যে যা হয় খাও হাহাহা। আসলে ওদের সঙ্গে একটু চালাকি না করলে দেউলিয়া হয়ে যেতে হয়।
হাহাহাহা,, যাক আপনার এই ব্যাপার গুলোর সাথে পরিচয় টা বেশ ভালোই আছে দেখি। আমার অনুভুতি টা বেশ ভালো করেই বুঝতে পেরেছেন তাহলে। ভালো লাগলো সত্যি। এই মজাগুলো জীবনের শ্রেষ্ঠ উপহার ভাই।