You are viewing a single comment's thread from:
RE: ইনস্ট্যান্ট আপেল জুস//১০% প্রিয় লাজুক খ্যাককে
কিছুদিন আগেও প্রচন্ড রকম গরম ছিল গরমের কারণে জনজীবন অতিষ্ট হয়ে পড়ছিল সব সময়। কিন্তু বর্তমান সময়ে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে এবং শীতের প্রভাব চলে এসেছে। প্রচন্ড রকম ভাবে শরীর ভেঙে যাওয়ার পরে যখন রাস্তার পাশের দোকান থেকে এক গ্লাস শরবত খেতাম তখন শরীরের মধ্যে অন্যরকম এক ভালোলাগা কাজ করতো। আপনার মত করে যদি বরফ কুচি দিয়ে আপেল জুস তৈরি করা হয় তাহলে তো আর কোন কথাই নেই গরমের সময় এরকম শরবত খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি লোভনীয় ছিল।
আসলে ভাইয়া এই বছর এত বেশি গরম পড়েছে যে প্রতিদিনে প্রায় বিভিন্ন ধরনের শরবত খাওয়া লাগতো। তাই আমি মাঝে মাঝে ফলের জুস অথবা অন্য যে কোন জুস বানিয়ে খাই। দুপুর বেলা ঠান্ডা ঠান্ডা বরফ কুচি দিয়ে এই জুস খাওয়ার মজাই আলাদা আর আপেলের জুস কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনিও বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন।