You are viewing a single comment's thread from:

RE: আমার বাসার অতিথিদের নিয়ে দ্বিতীয় পর্ব,10%shy-fox

in আমার বাংলা ব্লগ4 years ago

যদিও প্রথম পর্বটি দেখা হয়নি তবে দ্বিতীয় পর্বটি দেখে খুবই ভালো লাগলো। নিজের বাসার ছাদে অথবা বাড়ির কোণে যদি পাখি এরকম বাসা বাধে আর সেই দৃশ্যটা যদি প্রতিদিন খুব কাছ থেকে দেখা যায় তাহলে নিজের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। এই ভালোলাগাটা আমিও কয়েকবার নিয়েছি আমার বাসার পাশেই ছোট্ট একটি গাছে পাখি এরকম বাসা বেধে ছিল আমি প্রতিদিন তাদের দেখভাল করতাম। সকাল বিকেল তাদেরকে দেখে আসতাম আস্তে আস্তে তারা বড় হয়ে একটা সময় উড়ে গিয়েছিল। আপনি খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত করছেন বোঝাই যাচ্ছে। এরকম সুন্দর মুহূর্ত দেখতে ফিরে নিজের কাছে অনেক বেশি ভালো লাগলো। তবে আপনার মত আমারও কষ্ট লাগতো যখন আমি তাদেরকে দেখতে যেতাম তখন যদি তার মা থাকতো সে উড়ে চলে যেত। সেজন্য আমি সবসময় চেষ্টা করতাম যখন তার মা থাকে না তখন যাওয়ার জন্য।

Sort:  
 4 years ago 

আমার বাসার বারান্দায় ছোট্ট একটি বাগান আছে সেই বাগানের একটি গাছে পাখি বাসা তৈরি করেছিল। ঠিকই বলেছেন এত কাছ থেকে পাখির বেড়ে ওঠা দেখতে আসলেই অনেক ভালো লাগে। আর কিভাবে বুঝব যে মা আছে কিনা, এজন্য যখনই যেতাম তখনই ওর মাকে দেখতে পেতাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64796.00
ETH 1876.83
USDT 1.00
SBD 0.38