You are viewing a single comment's thread from:

RE: আমার জীবনের একাকীত্ব কিছু মুহূর্ত || ১০% ‌ আমাদের সবার প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আমি মনে করি একাকীত্ব একটা ভয়ংকর রকমের ব্যাধি। যারা একবার একাকিত্বের মাঝে ডুবে যায় অথবা যারা একবার একাকীত্বকে ভালবাসতে শিখে গেছে তারা আর কারো সঙ্গ আশা করে না। একাকীত্ব কারো কারো জীবনে ভয়ংকর রকমের অভিশাপ আবার কারো কারো জীবনে একাকীত্ব অনেক বেশি ভালোভাবে উপভোগ করে। আমিও আপনার মতই মাঝে মাঝে একাকিত্বের মাঝে নিমজ্জিত হই শহরের রাস্তাগুলোতে মাঝ রাতে যখন মানুষজন খুব কম থাকে তখন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি, মূলত এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিছু কিছু সময় একাকিত্বের মাঝে সময় কাটালে নিজেকে কাছ থেকে চেনা যায় এবং জানা যায় নিজের অবস্থানটা কোথায় সেটা সম্পর্কেও অবগত হওয়া যায়। তবে আমি মনে করি একাকীত্বের মাঝে বেশি সময় অতিবাহিত করা ঠিক নয়। এতে করে মানুষ ভুল পথের দিকেই ধাবিত হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65181.08
ETH 1958.92
USDT 1.00
SBD 0.37