আর্ট পোস্ট :- // সূর্যাস্তের দৃশ্য অঙ্কন //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240923154904-01.jpeg

আজকে আপনাদের সামনে সুন্দর একটি পেইন্টিং নিয়ে হাজির হয়েছি।সব ধরনের পেইন্টিং করতে আমি খুব ভালোবাসি। আজকে খুবই সাধারণ একটি পেইন্টিং নিয়ে আপনাদের মাঝে চলে এলাম।

আজকে আমি শেয়ার করতে চলেছি সূর্য অস্ত যাওয়ার মুহুর্তের কিছু দৃশ্য যা আমি অঙ্কনের মাধ্যমে ফুঁটিয়ে তোলার চেষ্টা করেছি।এই দৃশ্যে রয়েছে একটি সূর্য, নারিকেল গাছ, কিছু পাখি এবং একটি নদী। আজকের এই দৃশ্যটিকে আমি অন্যরকম ভাবে অঙ্কন করার চেষ্টা করেছি। সেটা চিত্রটি দেখেই আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের ইউনিক আর্টগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে এই সূর্যাস্তের দৃশ্যটি অঙ্কন করলাম।

বিভিন্ন রঙের সাইন পেন দিয়ে সূর্যাস্তের দৃশ্য অংকন

IMG20240923154751-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.সাইন পেন
৩.জেল পেন

IMG20240923153351.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে আমি সূর্যটি অংকন করবো।তাই,হলুদ রঙের সাইন পেন দিয়ে সুন্দর একটি সার্কেল এঁকে নিব। এরপর নিচের দিকে কমলা রঙের সাইন পেন দিয়ে চিত্রের মতো করে অঙ্কন করে নিব।এভাবেই সুন্দর একটি সূর্য অঙ্কন করে ফেললাম।

IMG20240923153555.jpgIMG20240923153751.jpg
✍️ধাপ-২:✍️

এখন আকাশী রংয়ের সাইন পেন দিয়ে সূর্যের নিচে নদীতে থাকা পানি অঙ্কন করবো।চিত্রের মতো করে এভাবেই সম্পূর্ণ নদীটি অংকন করবো।

IMG20240923153954.jpgIMG20240923154152.jpg
✍️ধাপ-৩:✍️

এরপর সূর্যের বাম দিকে একটি নারিকেল গাছ অঙ্কন করবো।প্রথমে ব্রাউন কালারের সাইন পেন দিয়ে গাছের নিচের অংশ এঁকে নিব।

IMG20240923154311.jpg

✍️ধাপ-৪:✍️

এরপর সবুজ রংয়ের সাইন পেন দিয়ে গাছের পাতাগুলো সুন্দরভাবে এঁকে দিব। পাতাগুলো অঙ্কন করার পর গাছটি দেখতে বেশ সুন্দর লাগছিল।

IMG20240923154401.jpgIMG_20240924_184701.jpg
✍️ধাপ-৫:✍️

এরপর কালো রঙের সাইন পেন দিয়ে আকাশে আকাশে উড়ন্ত তিনটি পাখি এঁকে নিব। সূর্যাস্তের দৃশ্যে পাখি অঙ্কন করলে দেখতে অনেক চমৎকার লাগে।

IMG20240923154720.jpg

✍️ধাপ-৬:✍️

এভাবেই সম্পূর্ণ সূর্যাস্তের দৃশ্যটি অঙ্কন করে ফেললাম। এখন নিচে আমার সিগনেচার করে নিব।

IMG20240923154826.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️

IMG20240923154922.jpg

IMG20240923154848.jpg

আশা করি আজকে অংকন করা সূর্যাস্তের এই চিত্রটি আপনাদের কাছে ভালো লেগেছে।পেইন্টিংটি করার সময় আমার কাছে বেশ ভালো লাগছিল। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

আর্ট দেখতে আমি খুব পছন্দ করি। এখানে একজন ব্যক্তির সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। যে আট করে সে নিজের চিন্তাধারা দিয়ে মনের মত করে গড়ার চেষ্টা করে যেন সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। ঠিক তেমনি আপনি চেষ্টা করেছেন তাই অনেক সুন্দর হয়েছে। বেশ ভালো লাগলো আপনার আর্ট দেখে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে সূর্যাস্তের দৃশ্য অঙ্কন তৈরি করে শেয়ার করেছেন। রং পেন্সিলের পেন দিয়ে এঁকেছেন বলেই দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে। সূর্যের দৃশ্যের সাথে সাথে পাখি গুলো দেখতে আমার কাছে বেশ চমৎকার ছিল। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

দারুন একটি পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ভালো লাগলো যেখানে গাছ এবং সূর্য ডুবে যাবে এমন একটা মুহূর্তের চিত্র অংকন। এ সমস্ত দক্ষতা গুলো আমি খুবই পছন্দ করি। যেন মনের মাধুরী মিশিয়ে অঙ্কন করা হয়।

 2 years ago 

আপু আপনি পেইন্টিং করতে অনেক বেশি ভালোবাসেন জেনে খুশি হলাম। আজকে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এরকম প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

সূর্যাস্তের দৃশ্য অঙ্কন করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। সিম্পল একটি চিত্র অনেক সুন্দর করে অঙ্কন করেছেন। দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। গোধূলির সৌন্দর্য দেখতে সত্যি অনেক ভালো লাগে।

 2 years ago 

সূর্যাস্তের দৃশ্য অঙ্কন বাহ্ দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে ভিন্ন রকম ভাবে অঙ্কন করার চেষ্টা করেছেন। কালার কম্বিনেশন জাস্ট অসাধারন ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

অনেক সুন্দর একটা দৃশ্য অঙ্কন করেছেন আপনি। যেটা আমার অনেক পছন্দ হয়েছে। সূর্যাস্তের এরকম দৃশ্য গুলো দেখতে আমার খুব ভালো লাগে। এই ধরনের দৃশ্যগুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর অঙ্কন করা লাগে। তবেই এগুলো দেখতে খুব সুন্দর লাগে। আপনি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকলে আরো অনেক সুন্দর আর্ট করতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আর্ট করে সুন্দরভাবে শেয়ার করার জন্য।

 2 years ago 

জাস্ট ওয়াও আপু সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে এটাও তার মধ্যে একটি অন্যরকম আর্ট। তাছাড়া এই আর্টের কালার কম্বিনেশনটাও ছিল অনেক সুন্দর এবং মার্জিত। সবকিছু মিলিয়ে একটি অসম্ভব সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন আপু আপনি দেখে খুবই ভালো লেগেছে। সূর্যাস্তের দৃশ্য আপনি খুব সুন্দরভাবে কালারিং এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63426.97
ETH 1875.54
USDT 1.00
SBD 0.37