// মেহেদি ডিজাইন অঙ্কন //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20250102104024-01.jpeg

আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সুন্দর একটি মেহেদি ডিজাইন। মেহেদি ডিজাইনগুলো আর্ট করতে আমার খুবই ভালো লাগে।মাঝে মাঝে সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যাই সুন্দর মেহেদি ডিজাইন আর্ট করার জন্য।

তেমনি আজকে অবসর সময়ে ভাবছিলাম, কি পোস্ট করবো?হঠাৎ মাথায় আসলো, মেহেদি ডিজাইন আর্ট করে পোস্ট করলে বেশ ভালো হয়। যেমন ভাবনা তেমনি কাজ। খুব অল্প সময়ের মধ্যে আমি এই মেহেদি ডিজাইনটি আর্ট করেছি। এই ধরনের মেহেদি ডিজাইনগুলো হাতে অঙ্কন করলে দেখতে বেশ সুন্দর দেখায়। আশা করি আমার অংকন করা এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে আমি মেহেদি ডিজাইনটি আর্ট করলাম।

মেহেদি ডিজাইন আর্ট

IMG20250102104040.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.জেল পেন

IMG20250102102401.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে সাদা কাগজের উপর কালো রঙের কলম দিয়ে সুন্দর একটি সার্কেল এঁকে নিব।এরপর সার্কেলের মধ্যে চিত্রের মতো করে সুন্দর পাতার নকশা এঁকে নিব।

IMG20250102102735.jpg

✍️ধাপ-২:✍️

এরপর সার্কেলটির চারপাশে চিত্রের মতো করে ছোট ছোট পাঁপড়ি এঁকে নিব।

IMG20250102103035.jpg

✍️ধাপ-৩:✍️

এখন উপরের দিকে পাতা ও নকশা এঁকে নিব।এই ধরণের ডিজাইনগুলো তৈরি করলে দেখতে সুন্দর দেখায়।

IMG20250102103342.jpg

✍️ধাপ-৪:✍️

এরপর নকশাটির পাশে ছোট পাঁপড়ি ও বড় পাঁপড়ি বিশিষ্ট একটি ফুল এঁকে নিব।

IMG20250102103529.jpg

✍️ধাপ-৫:✍️

এখন ছোট ফুলটির পাশে সুন্দর করে চিত্রের মতো দেখতে বড় ফুল এঁকে নিব। ফুলগুলো এভাবে অঙ্কন করলে দেখতে ভালো লাগে।

IMG20250102103728.jpg

✍️ধাপ-৬:✍️

এখন ফুল দুইটির মাঝে চিত্রের মতো করে সুন্দর একটি নকশা এঁকে নিব।এভাবেই সম্পূর্ণ ডিজাইন অঙ্কন করে নিয়েছি।

IMG20250102103957.jpg

✍️ধাপ-৭:✍️

সর্বশেষে নিচে আমার সিগনেচার করে নিব।

IMG20250102104018.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️

IMG20250102104029.jpg

আশা করি আজকে অংকন করা মেহেদি ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে।ডিজাইনটি করার সময় আমার কাছে বেশ ভালো লাগছিল। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

বড় বৃত্তের মাঝে এরকম মেহেদি ডিজাইনগুলো আমার খুবই পছন্দের। আপনার আজকের এই মেহেদি ডিজাইন টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সিম্পল ডিজাইনের জন্য এরকম ডিজাইন গুলো একদম বেস্ট। খুব সুন্দর ভাবে আর্ট করেছেন। হাতে দিলে এই ডিজাইন টা দারুন লাগবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দারুন একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন দেখছি। মেহেদী পড়তে আমার অনেক ভালো লাগে। আমি কখনোই অতিরিক্ত মেহেদী পড়ি না। এরকম সিম্পল করে মেহেদি হাতে পড়লে দেখতে অনেক সুন্দর লাগে। আপনার অংকন করা মেহেদি ডিজাইন টি সিম্পল হলেও অনেক সুন্দর। প্রতিটি ধাপে ধাপে মেহেদি ডিজাইন অংকন করার প্রক্রিয়াটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ঠিকই বলেছেন, এই ধরনের সিম্পল ডিজাইন গুলো মেহেদি দিয়ে হাতে পড়লে দেখতে খুবই সুন্দর দেখায়।

 2 years ago 

বাহ, আপু আপনি তো দারুণ একটি আর্ট করছেন। খুবই চমৎকার লাগছে মেহেদির ডিজাইনটি। ডিজাইনের প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বৃত্তের মধ্যে পাপড়ি দিয়ে হালকা করে ডিজাইন করেছেন যা দেখতে অসাধারণ লাগছে। খুবই ভালো লাগলো আপু আপনার আর্ট ধন্যবাদ।

 2 years ago 

আমার অঙ্কন করা মেহেদি ডিজাইনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

আপু আপনি জেল পেন দিয়ে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি মেহেদির ডিজাইন আর্ট শেয়ার করেছেন। আপনার এত সুন্দর একটি আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের ডিজাইন মেহেদি দিয়ে হাতে পড়তে পারলে দেখতে খুব সুন্দর দেখাবে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডিজাইন শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পোষ্টটি আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

 2 years ago 

আপনি আপনার দক্ষতা দিয়ে নিখুঁতভাবে একটি মেহেদি ডিজাইন আর্ট করে দেখেছেন। আপনার এই দক্ষতা সম্পন্ন আর্ট অনেক সুন্দর হয়েছে। আপনার এত সুন্দর প্রতিভা দেখে আমি মুগ্ধ।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি আজকে অনেক সুন্দর করে একটা মেহেদির ডিজাইন আর্ট করেছেন। যেটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এই ধরনের মেহেদির ডিজাইন গুলো অনেক সুন্দর লাগে আমার কাছে। এই ডিজাইনটা হাতে মেহেদি দিয়ে লাগালে কিন্তু খুব ভালো লাগবে দেখতে। আমার কাছে অসম্ভব দারুন লেগেছে পুরো ডিজাইনটা।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

মেহেদি ডিজাইন টা আমার কাছে দারুন লাগলো। ছোট ছোট ফুলের মেহেদি ডিজাইন গুলো এমনিতেও খুব সুন্দর হয়। সবচেয়ে বেশি মাঝখানের ফুলের ডিজাইন গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগলো। তাছাড়া কিভাবে এই মেহেদী ডিজাইন আর্ট করলেন আমাদের মাঝে বর্ণনা দিয়ে শেয়ার করেছেন।

 2 years ago 

খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট আজ শেয়ার করেছেন আপু। মেহেদী ডিজাইনটি খুবই সুন্দর লাগছে।আপনি জেল পেন দিয়ে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে মেহেদী ডিজাইনটি শেয়ার করলেন।অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মেহেদি ডিজাইন আর্ট গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আমি এরকম সুন্দর মেহেদি ডিজাইন আর্ট গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। মেহেদি ডিজাইন করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আর আর্টগুলো নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। কারণ নিখুঁত ভাবে আর্ট অঙ্কন না করলে দেখতে সুন্দর লাগে না। আর এই জন্য একটু সময়ও লাগে। তবে সময় লাগলেও অঙ্কন করার পর সুন্দর লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64119.87
ETH 1794.71
USDT 1.00
SBD 0.39