You are viewing a single comment's thread from:

RE: কালী পুজোর কিছু আলোকচিত্র ( পর্ব ১৫ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা কালীপুজোর আলোকচিত্র গুলো অনেক সুন্দর ছিল। আজকে আপনি যে প্যান্ডেলের আলোকচিত্র সবার মাঝে ভাগ করে নিয়েছেন, এই প্যান্ডেলের সৌন্দর্য যত দেখছিলাম তত ভালো লাগছিল। আমার তো মনে হচ্ছে অনেক সুন্দর একটা থিমের উপরে এটা করা হয়েছে। যদিও আপনি এটার থিম কি ছিল এটা জানেন না, তবুও সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং পুরোটার সৌন্দর্য তুলে ধরেছেন ফটোগ্রাফির মাধ্যমে। আজকে এটার ১৫ পর্ব দেখলাম দাদা। প্রথমেই আপনি যে দুটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন, এগুলোর মাধ্যমে মূল গেটের দৃশ্য দেখলাম। অনেক নিখুঁত নিখুঁত ডিজাইন করা হয়েছে দেখলাম, এমনকি লাইটিং ছিল জাস্ট অসাধারণ। আমাদের এদিকে কখনো আমি এরকম প্যান্ডেল দেখিনি দাদা। সরাসরি দেখার যদিও সুযোগ হয়নি তবে, ফটোগ্রাফির মাধ্যমে দেখেও কম ভালো লাগতেছে না। প্রত্যেকটা মূর্তির দৃশ্য ও সুন্দর করে তুলে ধরলেন। আপনাদের মায়ের মূর্তিটাকে সুন্দর করে সাজিয়েছে। অনেকগুলো হাত এবং অনেকগুলো মাথা ছিল এই মূর্তির মধ্যে। আজকের এই প্যান্ডেলটা পুরোটাই দেখতে আমার কাছে ভালো লেগেছে। এর পরবর্তী স্থানের প্যান্ডেলের আলোকচিত্র দেখার জন্য অধীর অপেক্ষায় থাকলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60430.90
ETH 1622.97
USDT 1.00
SBD 0.38