You are viewing a single comment's thread from:

RE: দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ১৩ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দুর্গাপূজো ২০২৩ এর ১৩ তম পর্বটা দাদা আপনি খুব সুন্দর করে তুলে ধরেছেন। এই পর্বের মাধ্যমে আরো একটা প্যান্ডেলের আলোকচিত্র দেখতে পেরে সত্যি খুব ভালো লেগেছে আমার কাছে। এই প্যান্ডেলটা এত সুন্দর ভাবে সাজানো হয়েছে এবং লাইটিং টা দেখেই তো আমি ফটোগ্রাফি গুলোর মাঝেই হারিয়ে গিয়েছিলাম দাদা। আমার কাছে এই ফটোগ্রাফি তে দেখে এত বেশি ভালো লেগেছে। তাই ভাবতেছি সরাসরি দেখতে কি রকম লেগেছিল। সামনের গেটের মধ্যে অনেক রকমের দৃশ্য আঁকা ছিল, যেগুলোকে সুন্দর করে লাইটিং করেছে। তার পরবর্তী লাইটিং ও অনেক সুন্দর লাগতেছে। অন্য সব গুলোর থেকে এটা সবথেকে বেশি চোখ ধাঁধানো ছিল। এগিয়ে চলো সংঘ ছিল ক্লাবটার নাম এটা দেখে ভালো লেগেছে দাদা। দুবাইয়ের মিরাক্কেল হাউস থিমের উপরে পুরোটা করা হয়েছে দেখে ভালো লাগলো। আপনি এই প্যান্ডেলের সবগুলো আলোকচিত্র সুন্দর করে করার কারণে দেখতে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা সুন্দর সুন্দর এই আলোকচিত্র গুলো সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39