You are viewing a single comment's thread from:

RE: একদম কম ঝোলে কুমড়ো আর গলদা চিংড়ির সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা গলদা চিংড়ির কথা শুনেই তোর জিভে জল চলে আসলো। আমার কাছে গলদা চিংড়ি দিয়ে কুমড়োর রেসিপি টা কিন্তু দারুন লাগে খেতে। সত্যি বলতে মিষ্টি কুমড়া খেতে আমি খুবই পছন্দ করি। তাছাড়া মিষ্টি কুমড়ার বিভিন্ন উপকারিতা তো রয়েছেই। আমার এমনিতেই অনেকগুলো উপকারিতার কথা জানা রয়েছে। তবে আপনার পোস্ট পড়ে আজকে মিষ্টি কুমড়া সম্পর্কে অনেক বেশি তথ্য জানতে পারলাম। আসলেই বর্তমানে ভিটামিন এ এর খুব প্রয়োজন আমাদের। তাই জন্য আমি মনে করি মিষ্টি কুমড়া যেহেতু এর ঘাটতি পূরণ করে, তাহলে আমাদের সবজি হিসেবে মিষ্টি কুমড়াটা খাওয়া দরকার। আর আপনার রেসিপির কথা কি বলবো, এমনিতেই মিষ্টি কুমড়া খেতে পছন্দ করি আর তার সাথে যদি গলদা চিংড়ি হয় তাহলে তো কোন কথাই নেই। ‌ সব মিলিয়ে বেশি দুর্দান্ত একটি রেসিপি তৈরি করলেন। ভাবছি আমি নিজেও বাজারে গেলে মিষ্টি কুমড়া কিনে নিয়ে আসবো। তবে আপনার পুরো রেসিপি দেখে ভীষণ ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39