You are viewing a single comment's thread from:

RE: রথের মেলা ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা মেলায় যেতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু রথের মেলায় কখনোই যাওয়া হয়নি। তবে এর আগের বার অনেক বৃষ্টি হলেও কিন্তু, এখন কিছুটা কম বৃষ্টি হওয়ার কারণে যেতে পারলেন। আপনি বলছেন ছোট্ট জায়গায় অনেক দোকান হয়েছে কিন্তু, আমার কাছে তো দেখে অনেক বড় মেলা মনে হচ্ছে। আর মেলাতে দাঁড়ালেই ধাক্কা খেতে হবে এটা শুনে খুবই হাসি পেল। সত্যিই অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকানগুলো ভীষণ ভালো লেগেছে। তাছাড়া পুরীর বড় মন্দিরে কোটি কোটি মানুষের ভিড় হয় এই বিষয়টা ভীষণ অবাক করা। একটা মেলাতে এত মানুষ। তবে নিশ্চয়ই আমার মনে হচ্ছে ওই মেলাতে গেলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আপনার পোস্টের মাধ্যমে আজকের মেলাটা দেখে ভীষণ ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37