You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: জাতিস্মর- দ্যা রিকালেকশন ( পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা এই সিরিজটা তো দেখছি অনেক রহস্যময়ী। বিশেষ করে গত পর্বে দেখেছিলাম রূপকথার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। এখন তো দেখছি রূপকথার সহ তার পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছিল। বিশেষ করে ছোট্ট মেয়েটাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। আর সেই ছোট্ট মেয়েটা হচ্ছে রূপকথা। যদিও এই কাজটা ওই কাজের লোকটাই করেছে। তাইতো লোকটা খুবই ভয় পাচ্ছিল যে মৃত মেয়ে কিভাবে বেঁচে উঠল। আবার দেখছি ওরা নিজের পরিবারের সাথেও রূপকথার পরিবারের একটা সম্পর্ক রয়েছে। এই সব কিছু আস্তে আস্তে সবাই আন্দাজ করতে পারছে। বিশেষ করে যখন সুতোর গুটি নিয়ে কবিতা বলছিল তখনই। পরবর্তী পর্বে কি হবে তা দেখার অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38