ফটোগ্রাফি:- রেনডম ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।

ফটোগ্রাফি - ১ :

আজকে আমি আপনাদের মাঝে বুনো ডেইজি ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। তবে এই ফুল গুলো হচ্ছে বন্যফুল। আর আমরা এই ফুলকে বন্যফুল নামে চিনি। আর গুগলে সার্চ দিয়ে জানতে পারলাম এই ফুলের নাম হচ্ছে বুনো ডেইজি ফুল। তবে এই ফুলগুলো আমাদের গ্রাম অঞ্চলের রাস্তার পাশে কম বেশি দেখা যায়। ফুল গুলো ছোট হলেও দেখতে কিন্তু বেগ চমৎকার লাগে। বিশেষ করে এই ফুলের পাপড়ি অসাধারণ। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে রাস্তার পাশ থেকে এই বুনো ডেইজি ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই বুনো ডেইজি ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250613_111926.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এই হচ্ছে আমাদের সবার প্রিয় এবং পছন্দের একটি ফুল। এই ফুল চিনে না এমন মানুষ নেই বললেই চলে। আর এই ফুল গুলো কম বেশি প্রত্যেক জায়গাতে কম বেশি দেখা যায়। আর এই ফুলের নাম হচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন ফুল অনেক জাতের এবং অনেক কালারের আছে। তবে এই ফুল গাছগুলো একবার রোপন করলে মোটামুটি কয়েক বছর পর্যন্ত টিকে। আর এই ফুল গুলো বড় এবং ছোট দেখা যায়। কিছুদিন আগে আমি একটি প্রতিষ্ঠানের সামনে থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250624_134512.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এই হচ্ছে নয়টার ফুলের ফটোগ্রাফি। নয়টার ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে অনেকে আবার এই ফুলকে টাইম ফুল বলে। আর এই ফুল গুলো সকালবেলা ফুটে রোদ্র উঠলে এই ফুলগুলো নষ্ট হয়ে যায়। আর এই ফুল গাছ একবার রোপন করলে লতাপাতার মত এই ফুল গাছগুলো বড় হয়। আবার এই গাছের ডাল রোপন করলে গাছ হয়। তবে বৃষ্টির সময় এই ফুল গুলো দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো। কিছুদিন আগে আমি আমার আত্মীয় বাড়ি থেকে ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250619_132642.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল আমাদের সবার পরিচিত এবং প্রিয়। আর গাঁদা ফুল কমবেশি সব জায়গাতে অনেক দেখা যায়। এই ফুলের পাপড়ি যেমন অসাধারণ তেমনে এই ফুলের ঘ্রানও অসাধারণ। বর্তমানে গাঁদা ফুল দিয়ে অনেক কিছু বানানো হয়। যেমন কোন অনুষ্ঠানের মালা বা বিভিন্ন প্রতিষ্ঠান সাজাতে হলে গাঁদা ফুল বেশি প্রয়োজন হয়। তবে গাঁদা ফুলের মধ্যে ফুলের পাপড়ি অনেক বেশি। অনেকদিন আগে আমি ঘুরতে গিয়ে একটি পেট্রলপাম্প সামনে থেকে এই গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250221_152755.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এই হচ্ছে লাউ ফুলের ফটোগ্রাফি। লাউ ফুল গুলো সাদা এই কারনে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে সবজি ফুলের মধ্যে লাউ ফুল এবং কুমড়ো ফুলগুলো আমার কাছে বেশি ভালো লাগে। আর এই ফুল গুলো দিয়ে পকোড়া বানালে কে তো কিন্তু মজা লাগে । লাউ গাছ রোপন করলে অনেক সুবিধা হয়। কারণ মজা করে শাকসবজি ও লাউ এবং ফুল খাওয়া যায়। আমাদের বাড়িতে অনেকখানি জায়গার মধ্যে সবজি টাচ রোপন করেছেন। ওইখান থেকে আমি এই লাউ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে লাউ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি লাউ ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250121_100843.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এই হচ্ছে বেন্ডি ফুলের ফটোগ্রাফি। তবে সবজি বেন্ডি ফুলগুলো আমার কাছে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। কারণ এই ফুলের কালার এবং ফুলগুলো একটু বড়ই কারণে দেখতে অন্যরকম লাগে। যদিও গ্রামাঞ্চলে অনেকে কমবেশি বেন্ডি চাষ করে। তবে এই ফুল থেকে বেন্ডি হয় খেতে বেশ মজাই লাগে। ছোট ছোট বেন্ডি গাছের মধ্যে কিন্তু ফুল ফোটে। অনেকদিন আগে আমি ভেন্ডি ক্ষেত থেকে এই বেন্ডি ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আপনাদের মাঝে আমি এই বেন্ডি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG_20250317_130220.jpg

device : Redme note 9

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0011.jpg

Sort:  
 last year 

আজ আপনি এত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে ফটোগ্রাফি করেছেন দেখে তো এক নজরে তাকিয়ে ছিলাম। ধৈর্য ধরে এরকম ভাবে ফটোগ্রাফি করা হলে বেশি সুন্দর হয়। আর অনেক সুন্দর ভাবেই ফুটে ওঠে। আপনি অনেক সুন্দর করেই ফটোগ্রাফি করতে পারেন। এভাবে চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে। আপনার পরবর্তী ফটোগ্রাফি পোস্ট দেখার অপেক্ষায় থাকলাম।

 last year 

IMG_20250720_201812.jpg

 last year 

বেশ সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। সেই সাথে সুন্দর বর্ণনা তুলে ধরেছেন প্রতিটি ফটোগ্রাফির। তবে লাউ ফুলের ফটোগ্রাফিটি আমার বেশ ভালো লেগেছে।

 last year 

বাহ্ আপনি তো আজকে দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখেই আমি মুগ্ধ হলাম। এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবে চেষ্টা করলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন। প্রতিটা ফটোগ্রাফির মধ্যে আলাদা সৌন্দর্য লুকিয়ে ছিল। আপনার তোলা এত সুন্দর ফটোগ্রাফির প্রশংসা তো করতেই হচ্ছে।

 last year 

ফুল সৌন্দর্যের প্রতিক। ফুলের ফটোগ্রাফি সবাইকেই মুগ্ধ করে। সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে লাউ ফুলের ফটোগ্রাফি এবং ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফিতে যে ফুলগুলি রয়েছে প্রত্যেকটি আমার ভীষণ পছন্দের। আর প্রত্যেকটি ফটোগ্রাফি আপনি ভীষণ সুন্দর করে তুলেছেন। ফটোগ্রাফি দক্ষতা আপনার ভীষণ সুন্দর। ধন্যবাদ এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65893.80
ETH 1926.35
USDT 1.00
SBD 0.38