গল্প :-যেই ভালোবাসার মূল্য দিতে পারে না তার থেকে দূরে থাকা ভালো।( শেষ পর্ব)
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার। কিছুদিন আগে আমি আপনাদের মাঝে প্রথম পর্ব শেয়ার করেছিলাম। ভাই আজকে আপনাদের মাঝে আমি শেষ পর্বটি শেয়ার করলাম। আশা করি আমার পোস্টটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।
তখন ভাবীর সাথে মোজাম্মেল কথা শেয়ার করল ওইখান থেকে ঝগড়া শুরু হয়ে গেল। দুই এক দিন পর ওই ভাবি বাড়ির আরও দুই এক ভাবিকে বলেছে। মোজাম্মেল এবং লিজা একজনকে একজন বিয়ে করেছে। কারণ অনেক মহিলা আছে কথা শুনলে ওই কথা অন্যজনকে সাথে সাথে বলে দেয়। কিছুদিনের মধ্যে বাড়ির সবাই জেনে গেল মোজাম্মেল লিজা কে বিয়ে করেছেন। এরপর মোজাম্বেল বাবা এবং লিজার বাবা দুইজন তাড়াতাড়ি দেশে চলে আসলেন। শুধু তারা বিয়ে করেছে এই কথা শোনার পর তারা দেশে এসে দুই ভাই ঝগড়া লেগে গেল। এদিকে মোজাম্বেল মা লিজার মাকে খারাপ ব্যবহার করে। অন্যদিকে লিজার মা ও মোজাম্বেল মায়ের সাথে খারাপ ব্যবহার করে।
এভাবে কিছুদিনের মধ্যে তাদের ঝগড়া চরম আকারে গেল শুধু মোজাম্মেল ও লিজার কারণে। যদিও লিজা কিছুদিন তার খালার বাড়িতে চলে গেল বাড়ির ঝগড়ার কারণে। আর মোজাম্মেল বন্ধুদের বাড়িতে কিছুদিন ছিল এদিক ওদিক করে। আর এদিকে মোজাম্মেল ঠিকমতো লিজার সাথে যোগাযোগ করতে পারছে না। কারণ পরিবারের লোক গুলো লিজা কে তার খালার বাড়িতে রেখে যোগাযোগ বন্ধ করে দিলেন। এবং লিজার পরিবার লিজাকে বুঝিয়ে মোজাম্মেলকে ডিভোর্স দিয়ে দিলেন। যদিও মোজাম্মেল বিশ্বাস করে না। কারণ লিজা কখনো মোজাম্মেলকে ডিভোর্স দেবে না। এই নিয়ে দুই ফ্যামিলির মধ্যে ঝগড়া এমনিতে চলতে লাগলো।
তখন মোজাম্মেল বলেছেন যদি লিজা তার সামনে এসে বলতে পারে সে আমাকে ডিভোর্স দিয়েছে তাহলে আমি মেনে যাবো। প্রথমে লিজা মোজাম্মেলের সামনে এসে এই কথা বলতেছে না কিছুদিন ধরে। আর মোজাম্মেল ও তার মুখের কথা শোনার জন্য বসে রইল। পরে একদিন লিজা বাড়ির সবাই সামনে মোজাম্মেলের সাথে ব্যবহার খারাপ করে বলতে লাগলো। তোমার মা বাবা আমার মা-বাবার উপর অন্যায় করেছে। এবং আমাদেরকে দেখতে পারেনা। এই কারণ আমি তোমার সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে করলাম। আর এখন তোমাকে ডিভোর্স দিয়ে সবার সামনে ছোট করলাম। তুমি যতদিন বেঁচে থাকো তিলে তিলে কষ্ট পাও সেই ব্যবস্থা আমি করে দিলাম।
এই কথা শোনার পর মোজাম্বেল এর দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কারণ যে ভালবাসার লোক লিজা এতই ভদ্র ছিল। আর সেই লিজা বাড়ির সবার সামনে ব্যবহার খারাপ করে উল্টাপাল্টা কথা বলতে লাগলো। এরপর দুইজনের সম্পর্ক এখানে শেষ। প্রায় তিন চার মাস পর লিজাকে তার খালাতো ভাইয়ের কাছে বিয়ে দিয়ে দিলেন। আর এদিকে মোজাম্মেল এক বছর পর্যন্ত পড়ালেখা বন্ধ করে পাগলের মত ছিল। সারাক্ষণ লিজার ভালোবাসা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছিল । আর সব সময় লিজার কথা মনে পড়তো তার মনে বেশি। সত্যি কথা বলতে মোজাম্মেল লিজাকে সত্যিকারের ভালোবাসা বাসলেন। এভাবে মোজাম্মেলের দিন যেতেই লাগলো।
হঠাৎ করে একদিন খবর শুনলাম মোজাম্মেল বিষ পান করেছে। কারণ এই পৃথিবীতে লিজা ছাড়া সে কাউকে নিয়ে থাকতে পারবে না। কারণ লিজা তার জীবনের সব এই কারণে সেই বিষ পান করেছে। আর হাসপাতালের নেওয়ার পর সেই মারা গেল। কারণ লিজার কারণে তার জীবন নষ্ট হয়ে গেল। এই কারণে সেই পৃথিবী থেকে চলে গেলেন। সত্যি কথা বলতে সত্যি কারের ভালোবাসার মানুষকে কেউ ভুলতে পারেনা। আর সত্যিকারের ভালোবাসা মানুষ যদি প্রতারক হয় তাহলে যে কোন ভালোবাসার মানুষের জীবন নষ্ট হয়ে যায়। যেমন লিজার কারণে মোজাম্মেল এই পৃথিবী থেকে চলে গেলে। আর মোজাম্বেল এর মা বাবা সন্তান হারা হয়েছে। এই হচ্ছে একটি প্রেমের কাহিনী।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1931554102116573344?t=wlff4GkrX_BU2vo1YMWW9g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1931554712501051421?t=hkB-yuLoYRiQvUFOcAvIyg&s=19
https://x.com/Jamal7183151345/status/1931555330561061027?t=X4kk_P0T38c1D-6ozSB6pQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1931555855348138479?t=lf-48pz4oCnOwT9Pin_A-w&s=19
https://x.com/Jamal7183151345/status/1931556730963702043?t=ylRhh4nUrBKfkkq3pZECTg&s=19
https://x.com/Jamal7183151345/status/1931557307915407784?t=UmP-MUS8GX0vTmW0JDa8Eg&s=19
আপনার গল্পের প্রথম পর্ব আমি পড়েছিলাম। মোজাম্মেল লিজাকে অনেক ভালোবাসতো এবং এই কারণে বিয়ে করেছিল। তবে এটি ঠিক ভালোবাসার মধ্যে প্রতারণা থাকে। যেমনটি লিজা বিয়ে করার পর মোজাম্মেলকে ডিভোর্স দিয়ে অপমান করলেন। আর মোজাম্মেলের ভুল ছিল ভাবির সাথে শেয়ার করা। তবে দুঃখের বিষয় হচ্ছে মোজাম্মেল ভালোবাসার মানুষের কারণে এই পৃথিবী থেকে চলে গেল। এ ধরনের পোস্ট গুলো পড়লে খুব কষ্ট লাগে।