গল্প:- সব ভালবাসা পূর্ণতা পায় না।

in আমার বাংলা ব্লগlast year

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

IMG-20250513-WA0000.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাস্তব একটি প্রেমের গল্প। কিছু কিছু প্রেম আছে যেই প্রেম মানুষের স্বপ্ন পূরণ করে। ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য কাছে পাই। আবার কিছু কিছু প্রেম আছে যে ভালোবাসা পূর্ণ তো পাইনা। এবং সারা জীবন ভালবাসার মানুষকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা জাগে। কিন্তু সে ভালোবাসার মানুষ প্রিয় মানুষের জীবন থেকে অনেক দূরে হারিয়ে গেছে। সেরকম একটি ঘটনা আজকে আপনাদের মাঝে তুলে ধরব। আমাদের এক আত্মীয় আছে সে স্কুল জীবন থেকে একটি মেয়েকে পছন্দ করত। মেয়েটি আমাদের বাড়ির পাশেই ছিল। আর যে লোকটি তার ভালোবাসার মানুষকে পছন্দ করতে তার নাম হচ্ছে আঁখি।

কিন্তু আঁখি পড়ালেখা যেমন ভাল ছিল তেমনি তার আসার ব্যবহারও ভালো ছিল। আর আমাদের সেই ভাইয়ের নাম হচ্ছে সবুজ। আঁখি এবং সবুজ দুইজন একই স্কুল পড়ালেখা করতো। তবে সবুজের এক ক্লাস নিচে আঁখি পড়ালেখা করতো। বাড়ির পাশে বিদায় একসাথে তারা স্কুলে যেতেন এবং একসাথে আসতেন। এইভাবে তাদের স্কুলে যাওয়া আসা ছিল। আস্তে আস্তে তাদের মধ্যে কথা বার্তা চলতে চলতে এক সময় তারা প্রেমের সম্পর্ক গড়ে তুলল। আর আগের প্রেম গুলো চিঠির মাধ্যমে মনের ভাব আদান-প্রদান করত। হয়তোবা এখনকার এরকম বা এরকম অনুভূতিও ছিল না। তবে সবুজ তাদের বাড়িতে মাঝেমধ্যে যেতেন।

প্রথমে কেউ এমন সন্দেহ করে নাই। হঠাৎ করে এক সময় আঁখির মা সবুজের ভালোবাসার চিঠি পেলেন। এরপর আগের মা কিছুটা আন্দাজ করছে সবুজের সাথে আখির প্রেম আছে। তারপর আঁখির মা সব সময় খেয়াল রাখতে আঁখির উপর। এরপর আস্তে আস্তে জানাজানি হয়ে গেল সবুজ আঁখির সাথে প্রেম করে। তবে আঁখিদের টাকা পয়সা অনেক। আর সবুজের পরিবার দুর্বল তবে সবুজ ভালো একটি ছাত্র পড়ালেখায়। এরপর আঁখির মা-বাবা সবুজের বড় ভাই এবং মায়ের কাছে বিচার দিল। এরপর আখির-বাবা আরো বলেছেন যদি তাদের মেয়ের পিছনে যায় তাহলে তার ক্ষতি করবে।

তারপর সবুজের বড় ভাই তাকে শাসন করে এবং তাদের বাড়ির দিকে না যাওয়ার জন্য বলল। এবং সবুজ স্কুল শেষ করে কলেজে গেলেন তখন অন্য জায়গা থেকে পড়ালেখা করত। এদিকে সবুজ বাড়িতেও কম আসতো। আর এদিকে আখির বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ভালো একটি পাত্র পেল। এরপর কিছুদিনের মধ্যে আঁখিকে অন্য জায়গা বিয়ে দিয়ে দিলেন। তবে ওই সময় সবুজ লেখাপড়া অবস্থা বিদায় তার ভালোবাসার মানুষকে কাছে পেলেন না। মাঝেমধ্যে বাড়িতে আসলে আঁখির সাথে সবুজের দেখা হয়। তবে সবুজ লেখাপড়া করে বর্তমান একটি কলেজে চাকরি করে। অথচ সবুজের এখন সবকিছু আছে।

কিন্তু ভালোবাসার মানুষটি তার পাশে নেই। আর বর্তমানে সবুজও বিয়ে করেছে। তবে এখনো আঁখি বাড়িতে আসলে মাঝেমধ্যে সবুজ ভাইদের ঘরে আসে। এসে তাদের ভালো-মন্দ খবর জেনে যায়। তবে সবুজ ভাইয়ের ওয়াইফ আঁখি তাদের ঘরে আসে এটা দেখতে পারে না। যদিও আঁখির ছেলে মেয়ে এখন বড় হয়েছে। তারপরও ভালোবাসার মানুষকে দেখার জন্য মাঝেমধ্যে সবুজ ভাইদের বাড়িতে আসে। তবে আঁখির এবং সবুজ দুইজনের টাকা পয়সা সব আছে। শুধু নেই তাদের ভালোবাসার মানুষ জীবনসঙ্গী হিসেবে নেই। আর বর্তমানও তারা একজনকে একজন দেখলে অনেক আন্তরিকতা দিয়ে কথা বলে। এতে করে বোঝা যায় সব ভালোবাসা পূর্ণতা পায় না। আশা করি আমার গল্পটি পড়ে আপনাদের অনেক ভালো লাগে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0027.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-05-13-18-10-55-652_com.twitter.android.jpg

Screenshot_2025-05-13-18-07-31-943_com.twitter.android.jpg

 last year 

ভাই আপনি খুব সুন্দর একটি গল্প পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।এটা সত্য যে সব ভালোবাসা পূর্ণতা পায় না।বেশ দুই দিন আগের ঘটনা আমার এলাকার। একটা ছেলে একটা মেয়ে দুজন দুজনকে অনেক ভালোবাসতো। কিন্তু তাদের ফ্যামিলি না মানাতে তাদের ভালোবাসা পূর্ণতা পাইলো না।যাই হোক আপনার পোস্টটি ও পড়ে অনেক ভালো লাগলো ভাই।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আমার পোস্ট নিয়ে সুন্দর মন্তব্য করে ধন্যবাদ আপনাকে।

 last year 

এটি ঠিক সব ভালবাসা পূর্ণতা পায় না। কারণ কিছু কিছু ভালোবাসা আছে সময়ের কারণে হয়তোবা বড়লোক গরিব লোকের কারণে পূর্ণতা পায় না। যেমনটি সবুজ ভাই এবং আঁখি এর ক্ষেত্রে দেখা গেল। তবে ভালোবাসার মানুষকে না পেল তাদের ভালোবাসা কিন্তু এখনো ঠিক মতই আছে। কারণ একজন একজনের ভালো-মন্দ জানার চেষ্টা করে। বাস্তবিক একটা গল্প পোস্ট করেছেন আমাদের মাঝে।

 last year 

আপনার সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59542.99
ETH 1584.74
USDT 1.00
SBD 0.41