ডাই :- ক্লে দিয়ে ভিন্ন ডিজাইনের দুটি ওয়ালমেট তৈরি ।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আপনাদের মাঝে ক্লে দিয়ে খুব সুন্দর করে দুইটি ভিন্ন ডিজাইনের ওয়ালমেট তৈরি করে শেয়ার করব। ছোট করে ক্লে আর রঙিন কাগজ দিয়ে এই ওয়ালমেট তৈরি করতে অনেক ভালো লাগলো। এখন আমি ক্লে দিয়ে বিভিন্ন রকম ছোট জিনিস তৈরি করার চেষ্টা করি। ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করতে একটু অসুবিধা হয়। ক্লে গুলো একটু নরম থাকার কারণে হাত দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে একটু সময় লাগে। আমি প্রথমে আজকে সুন্দর করে ক্লে আর রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করলাম। পুরোপুরি ভাবে সুন্দর করে ধীরে ধীরে এখন অনেক কিছু তৈরি করা শিখে গিয়েছি। ভালো লাগলো আজকেও এই ওয়ালমেট তৈরি করতে। আমি রঙিন কাগজ আর ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি চেষ্টা করলাম।আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।

IMG_20241002_105755.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• ক্লে
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল

IMG_20240624_132257.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে সাদা, লাল আর হলুদ রংয়ের ক্লে দিয়ে দুটি আলাদা ফুল তৈরি করে নিলাম।

IMG_20241002_103034.jpg

ধাপ - ২ :

এরপর সবুজ রঙের ক্লে দিয়ে সুন্দর করে কিছু পাতা তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241002_103047.jpg

ধাপ - ৩ :

এরপর নীল রঙের রঙিন কাগজের উপরে ফুল আর পাতাগুলো ঘাম দিয়ে জোড়া লাগিয়ে দিলাম।

IMG_20241002_103110.jpg

ধাপ - ৪ :

এরপর সেই ফুলের চারপাশে গোলাপি এবং সাদা রঙের ক্লে দিয়ে ছোট ছোট গোল বৃত্ত তৈরি করে চারপাশে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20241002_103123.jpg

ধাপ - ৫ :

এরপর গোলাপি রঙের তেল দিয়ে ছোট কিছু ফুলের মত তৈরি করে অনেকগুলো নিয়ে নিলাম।

IMG_20241002_103154.jpg

ধাপ - ৬ :

এরপর সবুজ আর গোলাপি রঙের ফুল আর পাতা গুলোকে হলুদ রঙের রঙিন কাগজের উপরে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20241002_103218.jpg

IMG_20241002_103252.jpg

ধাপ - ৭ :

তারপর চারপাশে সাদা এবং নীল রঙের গোল বৃত্ত করে সুন্দর করে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20241002_103318.jpg

শেষ ধাপ :

এভাবে দুটি ভিন্ন ডিজাইনের ওয়ালমেট তৈরি করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই ওয়ালমেট আপনাদের সবার অনেক ভালো লাগবে।

IMG_20241002_105620.jpg

IMG_20241002_105755.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0012.jpg

Sort:  
 2 years ago 

ক্লে দিয়ে চমৎকার দুইটা ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার ওয়ালমেট তৈরি করতে দেখে অনেক ভালো লাগলো ভাই। অসাধারণ হয়েছে আপনার ওয়ালমেট দুইটা। আসলে আমরা চেষ্টা করলে আমাদের ক্রিয়েটিভিটি আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি এবং অন্যদের উৎসাহ দিতে পারি এভাবে নতুন কিছু তৈরি করা মধ্য দিয়ে। এত সুন্দর ওয়ালমেট তৈরি করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে ভাইয়া চেষ্টা করলে আমরা আমাদের একটি ক্রিয়েটিভিটি বৃদ্ধি করতে পারি। আপনার অসাধারণ মন্তব্য শুনে বেশ ভালো লাগলো।

 2 years ago 

ক্লে ব্যবহার করে তো দেখছি দুই রকমের দুইটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আমার কাছে অনেক সুন্দর লেগেছে আপনার তৈরি করা এই ওয়ালমেট। আপনার এই আইডিয়া খুব দারুণ ছিল। এরকম ভাবে অনেকগুলো ওয়ালমেট তৈরি করে ঘরের দেয়ালে সাজালে দেখতে অনেক সুন্দর লাগবে।

 2 years ago 

আমার তৈরি করা এই ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর সুন্দর দুইটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া।ক্লে ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার তো ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার আজকের পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার ওয়ালমেট গুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে সত্যি অনেক খুশি হয়েছি। আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন।

 2 years ago 

ভাইয়া আপনি ক্লে দিয়ে খুব সুন্দর দুটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার দু'টো ওয়ালমেটই আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্লে দিয়ে বানানো যেকোনো জিনিস দেখতে খুব সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ্ কি সুন্দর করে আপনি ক্লে দিয়ে ভিন্ন ডিজাইনের দুটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই আপনার এই সৃষ্টিশীলতা আমাকে মুগ্ধ করেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

জাস্ট ওয়াও ভাই ক্লে দিয়ে ভিন্ন ডিজাইনের দুটি ওয়ালমেট তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া আপনার ওয়ালমেট দুটি কালার কম্বিনেশনটা ছিল অনেক সুন্দর। নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এরকম সুন্দর দুটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ক্লে দিয়ে ভিন্ন ডিজাইনের দুটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। ওয়ালমেট দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার তৈরি ওয়ালমেট দুটো সুন্দর লেগেছে বলে সুন্দর মন্তব্য করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও অসাধারণ দুইটি ক্লে দিয়ে বানানো ওয়ালমেট তৈরি করছেন ভাই। এখন ক্লে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে খুবই ভালো লাগে আমার। আপনার ওয়ালমেট টি জাস্ট অসাধারণ ছিলো।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ওয়ালমেট দুটি জাস্ট অসাধারণ হয়েছে বলে অনেক সুন্দর করে মন্তব্য করেছেন। সত্যি আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65219.96
ETH 1963.52
USDT 1.00
SBD 0.37