গল্প :-যেই ভালোবাসার মূল্য দিতে পারে না তার থেকে দূরে থাকা ভালো।( প্রথম পর্ব)
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি ব্যর্থ প্রেমের গল্প। আসলে ভালোবাসা ভালো তবে অতিরিক্ত ভালোবাসা কখনো ভালো না। কারণ অতিরিক্ত ভালোবাসার কারণে মানুষ নিঃস্ব হয়ে যায়। আবার প্রিয় মানুষ যখন বেইমানি করে তখন মানুষ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। আর প্রেমের কারণে ছেলে মেয়েরা মা বাবার সম্পর্ক পর্যন্ত নষ্ট করে ফেলে। কারণ ছোটকাল থেকে মা-বাবা কষ্ট করে লালন পালন করে। আর একটি মানুষের কারণে মা-বাবা ছেড়ে তারা ভালোবাসার মানুষের হাত ধরে চলে যায়। আর যখন ভালোবাসার মানুষগুলো বেইমানি করে তখন একদম নিঃস্ব হয়ে যায়। আবার অনেক কথা আত্মহত্যা করে।
সেরকম আজকে আমি আপনাদের মাঝে আমার এক বন্ধুর প্রেমের কাহিনী শেয়ার করব। যদিও ছেলেটি আমার ক্লাসমেট ছিল আর মেয়েটি তার আপন চাচাত বোন ছিল। ছেলেটির নাম হচ্ছে মোজাম্বেল হোসেন। এবং ছেলেটি তার পরিবারের একটি মাত্র ছেলে ছিল। আর মেয়েটি তাদের পরিবারের একটিমাত্র মেয়ে। যদিও মেয়েটির আরো দুটি ভাই আছে। মোজাম্বেল তাদের পরিবারের একমাত্র ছেলে আর কোন ভাই বোন নেই। আর সাখাওয়াত এর বাবা বিদেশ থাকে বিদায় ছেলের যে কোন আবদার মা পূরণ করে। আর মোজাম্বেল এর চাচাতো বোনের নাম হচ্ছে লিজা। লিজা দেখতে কিন্তু খুব সুন্দর এবং মুখের ব্যবহারও খুব মিষ্টি। আর লিজার বাবা বিদেশ থাকে। যেহেতু লিজা মোজাম্বেল এর আপন চাচাতো বোন।
তাদের দুইজন ফ্যামিলি বাড়িতে বসবাস করে। এই কারণে সকাল-বিকাল সন্ধ্যা সব সময় মোজাম্বেল এর সাথে লিজার দেখা হয়। মোজাম্মেল যখন কলেজে পড়ালেখা করত ওই সময় লিজা হাই স্কুলের দশম শ্রেণীতে পড়ালেখা করতেন। আর বয়সও তারা দুই বছরের ব্যবধান ছিল। চাচাতো বোনের সাথে কথা এবং দুষ্টামি করতে করতে একসময় তাদের প্রেমের সম্পর্ক হয়ে গেল। যেহেতু তারা একই বাড়ির এবং চাচাতো ও চাচাতো ভাই-বোন এই কারণে অনেকে সন্দেহই করে নাই। এদিকে মোজাম্মেল এবং লিজাদের পরিবারের মধ্যে সম্পর্ক একদম খারাপ। কারণ এক ফ্যামিলির সাথে এক ফ্যামিলির কথা বলে না এবং কারো অনুষ্ঠানে কেউ যায় না।
আর এরকম পরিবার গুলো কমবেশি গ্রামাঞ্চলে অনেক দেখা যায়। কারণ দুই ভাই থাকলে ভাই ভাই কথা বলে না। এবং কি তাদের পরিবার ও কথা বলে না একজনের সাথে একজন। শুনেছি মোজাম্মেল এর বাবা ও তার চাচা একসময় ভালো সম্পর্ক ছিল। বিয়ে করার পর থেকে তারা দুইজনের সম্পর্ক অনেক খারাপ হয়ে গেল। এবং তারা ভাই ভাই পর্যন্ত কথা বলে না একজনের সাথে একজন। বলতে গেলে এখন তাদের সম্পর্ক একদম খারাপ অবস্থা। কারণ আপন ভাই ভাই যখন কথা না বলে তখন বোঝা যায় তাদের সম্পর্ক একদম নেই বলে চলে। আর মোজাম্বেল সেই জায়গা তার চাচাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক করেছে। আর কোনমতে তাদের প্রেমের সম্পর্ক জানতে পারলে এমনিতে ঝগড়া হবে।
কারণ প্রেমের সম্পর্ক অনেকে মানতে চায় না। আবার প্রেমের কথা শুনলে মনে হয় এটি বড় অনেক অন্যায়। কারণ প্রেমকে অনেকে খারাপ চোখে দেখে। আর বাড়ির মধ্যে প্রেম করলে এক সময় না একসময় প্রেমের সম্পর্ক এমনিতে জানা জানি হয়ে যায়। এরপর মোজাম্মেল চাচাতো বোনের সাথে ভালোই প্রেম করতে লাগলো। হঠাৎ করে মোজাম্মেল চিন্তা করল তার চাচাতো বোন অন্য জায়গায় বিয়ে হলে সেই থাকতে পারবে না চাচাতো বোনের জন্য। তাই হঠাৎ করে সেই ইন্টার পরীক্ষা দেওয়ার পরে চাচাতো বোনকে চুরি করে বিয়ে করে ফেললেন। আর এই কথা কিছুদিন গোপন ছিল কাউকে সেই বলে নাই। একদিন মোজাম্মেল তার বাড়ির এক ভাবীর সাথে শেয়ার করেছেন। এবং মোজাম্মেল ও লিজা ওই ঘরে দেখা করে এবং কথা বলে। (চলবে)
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1930158982095950202?t=nvn1rEnbbRUO1yXxkHUSyw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1929965149319827707?t=tYljogsIe7Bl6npYbN-JIQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1930160618595856671?t=smp8OLkTYVlYJjBTZUxRnw&s=19
https://x.com/Jamal7183151345/status/1930161086621462688?t=nxXA073jEzt8gz3Q4sPocw&s=19
https://x.com/Jamal7183151345/status/1930161592743669869?t=AhESsCsigdNgY_EYpEupUA&s=19
https://x.com/Jamal7183151345/status/1930162076305240403?t=fyCRP953WfjVd7NVwJRaHA&s=19
https://x.com/Jamal7183151345/status/1930162640330076474?t=7UDWJ6uYscIJ5koQU7b7EA&s=19
https://x.com/Jamal7183151345/status/1930182869550264803?t=cL5_AW3G7CM-N2-KABQtLw&s=19
আপনি ঠিক বলেছেন ভাই, যেই ভালোবাসার মূল্য দিতে পারে না তার থেকে দূরে থাকা ভালো। বেশ দারুন গল্প উপস্থাপন করেছেন। আগামী পর্বের জন্য অপেক্ষা রইলাম। ধন্যবাদ আপনাকে ভাই।
আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
আজকে আপনি দিছি খুব সুন্দর একটি প্রেমের গল্প শেয়ার করেছেন। যে ভালবাসার মূল্য দিতে পারে না তার থেকে দূরে থাকা ভালো। যেমন মোজাম্মেল তার চাচাতো বোনের সাথে প্রেম করেছে। এবং বিয়ে পর্যন্ত করেছে। তবে এখনো তেমন কোন ঝামেলা দেখা যাচ্ছে না। পরের পর্বে কি ঘটে সেই অপেক্ষায় রইলাম। এরকম গল্প গুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য আমার গল্পটি পড়ে।