লাইফ স্টাইল :- বাজার থেকে শুটকি এবং মাছ কিনতে যাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাজার থেকে শুটকি মাছ এবং মাছ কিনতে যাওয়ার মুহূর্ত। কিছুদিন আগে আমি বাজারে গেলাম বাজার করতে। যদিও আমি মাদ্রাসা ক্লাস শেষ করে বাজারে গেলাম। আমাদের পরিবারের সবাই শুটকি খেতে খুব পছন্দ করে। তাই আমি বাজারে গিয়ে প্রথমে শুটকি দোকানে গেলাম। শুটকি মাছ বিক্রেতা আমার পরিচিত এই কারণে আমি সবসময়ই তার থেকে শুটকি মাছ কিনে। এবং বাজার আমাদের বাড়ি থেকে সাত আট কিলোমিটার দূরে। এই কারণে বাজারে গেলে একসাথে বাজার করার চেষ্টা করি।
যদিও বাজার কি কি করতে হবে আমার ওয়াইফ আগেই বলে দিয়েছে এবং কাগজে লিখে দিয়েছেন। প্রথমে আমি শুটকি মাছের দোকানে গিয়ে পছন্দের শুটকি মাছগুলো দেখতে লাগলাম। যদিও এই দোকানে শুটকি মাছ কিনতে দরদাম করতে হয় না। এরপর আমি তিন চার রকমের শুটকি পছন্দ করলাম। এবং সব রকমের শুটকিগুলো একবার ধরে দেখলাম। তবে শুটকি মাছের মধ্যে অতিরিক্ত গন্ধ। তারপরও শুটকি মাছ খেতে খুব ভালো লাগে। এরপর আমি ওই দোকান থেকে তিন চার রকমের প্রায় ৭০০ টাকার শুটকি কিনেছি।
ওই সময় আমি কিছু শুটকি মাছের ফটোগ্রাফি করে। যদিও শুটকি মাছ দোকান বাজারে একদম ভিতরের পাশে। এরপর আমি মাছ বাজারের দিকে গেলাম। যদিও দুপুর বেলা এই কারণে মাছ খুব কম ছিল। তবে বাজারে মাছের দাম শুনলে মাথা ঘুরে। কারণ মাছের দাম বিগত এক বছরে অনেক বেড়ে গেল। তবে অনেকে বলতেছে বন্যার কারণে আমাদের এদিকে পজেট গুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে মাছের দাম বেশি। তারপরও মানুষ মাছ কিনতে বাজারে যায়।
সত্যি যেখানে আগে পাংকাস মাছের দাম ছিল 120 থেকে 130 টাকা। আর এখন পাংকাস মাছের দাম 200 টাকার উপরে। আর তেলাপিয়া মাছ ছিল দেড়শ টাকা কিলো। আর এখন ২৫০ টাকার উপরে তেলাপিয়া মাছ বিক্রি করে। এবং অন্যান্য মাছের দাম তো আরো বেশি। রুই মাছ এবং অন্যান্য মাছের দাম শুনলে মানুষ ভয় পায়। যদিও ওই সময় ইলিশ মাছ বাজারে ছিল না। তারপরও আমি অল্প কিছু দুই থেকে তিন রকমের মাছ কিনেছি। কারণ বলতে হবে টাকা বেশি দিয়েছি তবে মাছগুলো কিনতে আমার কাছে ভালো লাগলো। কিছু মাছ ওই সময় বাজারে নিয়ে আসলো এবং তাজা ছিল মাছগুলো।
তারপর আমি গেলাম মুরগীর দোকানের। কারণ আমার বাবা মুরগি খেতে খুব পছন্দ করে। যদিও আমি মুরগি কিনার সময় ফটোগ্রাফি করতে ভুলে গেলাম। ঐদিন আমি পাঁচ কিলো মুরগি কিনেছিলাম। অন্যান্য দিন থেকে ওই দিন মুরগির দাম কম ছিল। 160 টাকা করে মুরগির কিলো ছিল। তবে অনেকে বলে মুরগি না খেলে ভালো। তারপরও দেখি সবাই মুরগি কিনে। আসলে টাকা নিয়ে গেলে টাকা শেষ হয়ে যায় তবে বাজার আরো বাকি থাকে। আর ঐদিন পছন্দের বাজার গুলো কিনে নিয়ে আসলাম। এই হল বাজার করতে যাওয়ার মুহূর্ত। আশা করে আমার পোস্টের পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1853673287483854994?t=tqinvHkB977oGJUGV3mDpw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র গুলো কিনেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। শুটকি মাছ আমারও ভীষণ পছন্দের। আর বাজার থেকে শুটকি মাছ কিনতে ভালোই লাগে। আপনার এই লাইফস্টাইল পোস্ট দেখে ভালো লাগলো।
আপু শুটকি মাছ আমার নিজেরও খুব পছন্দের। তবে আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
পোস্ট অনেক ভালো হয়েছে সুন্দর করে সাজিয়ে লিখেছেন পড়তে ভালো লাগেছে
বাংলাদেশ মাছের দেশ। নদীর দেশ। তাই বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। শুঁটকি আমি কখনো খাইনি। কিন্তু শুনেছি খেতে খুব ভালো হয়। আপনার পোস্টে এত রকমের মাছের ছবি দেখে নিজেরই লোভ হচ্ছে। আমিও মাছ ছাড়া ভাত খেতে পারিনা। প্রতিদিন লাঞ্চে আমার জন্য মাছ বাঁধা। আপনার পোস্টটি খুব ভালো লাগলো। আশা করি খুব মজা করে এতো দামী মাছগুলি খেয়েছেন।
ভাই শুটকি মাছ খেতে খুব মজা খেয়ে দেখবেন ভালো লাগবে। উৎসাহিত মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার বাজার করার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। তাজা মাছ দাম একটু বেশি হলেও কিনা উচিত কারণ এগুলো খেতে ভীষণ সুস্বাদু হয়। আপনার বাজারের মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো। মাছের ফটোগ্রাফি গুলো দারুন ছিল। বাজার করার মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আসলে আপু আমি মাছ শুটকি মাছ একসাথে কিনেছি ঐদিন বাজারে গিয়ে। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
বর্তমান সময়ে বাজার করতে গেলে এমনিতে মাথা ঘুরে। জিনিসপত্রের সাথে দামের কোন মিল থাকেনা। যাইহোক আপনি পছন্দের কিছু শুটকি মাছ এবং মাছ কিনেছেন। এবং মুরগিও কিনেছেন। আসলে বাজার করতে গেলে ভালো একটা অভিজ্ঞতা হয়। আর পরিবারের সবাই যখন শুটকি খেতে পছন্দ করে তাহলে শুটকি এমনিতে কিনতে হয়। সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনি দৈনন্দিন কাজগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরলেন। বাজারে শুটকি মাছ কিনতে গিয়ে খুব সুন্দর ভাবে অনুভূতি শেয়ার করলেন। আপনার এই ব্লগটি পড়ে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।