"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৪ || আমার তৈরি বিভিন্ন ডিজাইনের ঝাল নকশী পিঠার রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240319_160611.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। তবে এই রেসিপিটি এবারের প্রতিযোগিতার জন্য তৈরি করেছি। আর এবারে এত সুন্দর একটি পিঠার রেসিপি দেওয়ার জন্য সিয়াম ভাইয়াকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পিঠা খেতে পছন্দ করেনা এমন কেউ নেই। আমি নিজেও পিঠা খেতে খুবই পছন্দ করি।

IMG_20240319_160851.jpg

বিশেষ করে নকশি পিঠার কথা শুনে আর একটু বেশি আকর্ষণীয়তা মনে হলো। কারণ এই পিঠাগুলো বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। তবে আমি মিষ্টি একদমই পছন্দ করি না। এই জন্য ভাবলাম ঝাল নকশি পিঠা তৈরি করব। কারণ জাল পিঠাগুলো খেতে আমার বেশি ভালো লাগে। আর এর সাথে মসুরের ডাল এড করে পিঠাটা তৈরি করলাম। এখানে আমি বিভিন্ন ডিজাইনের নকশী পিঠা তৈরি করার চেষ্টা করলাম। এখানে আমি মাছের, প্রজাপতি, চিংড়ি মাছ, পাখি এগুলোর বিভিন্ন ডিজাইন করে পিঠাগুলো তৈরি করলাম।

IMG_20240319_160707.jpg

তবে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল। খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে। যেহেতু ঝাল পিঠা তাই জন্য আমার কাছে বেশি ভালো লেগেছে। বিশেষ করে এই পিঠাগুলো ইফতারিতে ভীষণ ভালো একটা রেসিপি ছিল। আমরা পরিবারের সবাই মিলে অনেক মজা করে খেয়েছিলাম। আপনাদের মাঝে রেসিপি টা শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগতেছে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে।

IMG_20240319_160954.jpg

রান্নার উপকরণ :

উপকরণপরিমাণ
আটা১ কাপ
চালের গুড়া১ কাপ
মুসুরির ডালআধা কাপ
কাঁচামরিচ৪-৫ টা
পেঁয়াজ কুচি২ টা
লবণস্বাদমতো
মরিচ গুঁড়ো৩ চা চামচ
হলুদ গুঁড়ো১.৫ চা চামচ
রাঁধুনি মসলা১ চা চামচ
তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

IMG_20240320_101252.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি মুসুরির ডাল গুলোকে পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম। তারপর মুসুরির ডালের মধ্যে একে একে সব মসলাগুলো দিয়ে নিলাম।

IMG_20240320_100337.jpg

ধাপ - ২ :

এরপর ভালোভাবে মসুরের ডাল গুলোকে ঘুটনি দিয়ে ঘুটে নিয়ে নিলাম।

IMG_20240320_100408.jpg

ধাপ - ৩ :

এরপর মসলাগুলো একটু জ্বাল করে নিয়ে তার মধ্যে আটা আর চালের গুড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম।

IMG_20240320_100439.jpg

ধাপ - ৪ :

এরপর হাত দিয়ে আটা গুলোকে ভালোভাবে মেখে নিয়ে নিলাম।

IMG_20240320_100820.jpg

ধাপ - ৫ :

এরপর একটি ছোট রুটি তৈরি করে কাটা চামচ এবং কাঁচি দিয়ে ডিজাইন করে একটি মাছ তৈরি করে নিলাম।

IMG_20240320_100848.jpg

ধাপ - ৬ :

এরপর আগের মত করে ছুরি এবং চামচ দিয়ে ডিজাইন করে আরেকটি প্রজাপতি তৈরি করে নিলাম।

IMG_20240320_100932.jpg

ধাপ - ৭ :

এরপর হাত দিয়ে লম্বা করে বেলে আবার কাটা চামচ দিয়ে ডিজাইন করে দুটি পাখি তৈরি করে নিলাম।

IMG_20240320_100948.jpg

ধাপ - ৮ :

এরপর আবার হাত দিয়ে আটা গুলোকে লম্বা করে ছুরি এবং চামচ দিয়ে ডিজাইন করে চিংড়ি মাছ তৈরি করে নিলাম।

IMG_20240320_101000.jpg

ধাপ - ৯ :

এভাবে প্রায় অনেকগুলো নকশা পিঠা ডিজাইন করে নিয়ে নিলাম।

IMG_20240320_101045.jpg

ধাপ - ১০ :

এরপর প্রথমে একটি কড়াইয়ের মধ্যে তেল গরম দিলাম। এরপর গরম তেলের মধ্যে কিছু পিঠা ভেজে নিয়ে নিলাম।

IMG_20240320_101121.jpg

ধাপ - ১১ :

একইভাবে বাকি পিঠা গুলোকেও সুন্দরভাবে লাল লাল করে গরম তেলের মধ্যে ভেজে নিয়ে নিলাম।

IMG_20240320_101138.jpg

শেষ ধাপ :

এভাবে কিছু সুন্দর নকশী পিঠা তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা এই নকশী পিঠাগুলো আপনাদের সবার বেশ পছন্দ হবে।

IMG_20240319_160851.jpg

IMG_20240319_160718.jpg

IMG_20240319_161028.jpg

IMG_20240319_160954.jpg

IMG_20240319_160650.jpg

IMG_20240319_160611.jpg

IMG_20240319_160707.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

মাছ, প্রজাপতি, পাখি, চিংড়ি মাছ সবকিছুকেই আপনি দেখছি পিঠা হিসেবে তৈরি করে ফেলেছেন। যাইহোক আপনি আমার বাংলা ব্লগের ৫৪তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লেগেছে। ঝাল ভাবে তৈরি করেছেন দেখেই আমার কাছে একটু অন্যরকম লাগলো এই পিঠাগুলো। আপনি ঝাল খেতে অনেক পছন্দ করেন আর এজন্যই ঝাল পিঠা তৈরি করেছেন বুঝতে পারতেছি। অনেক রকমের নকশি পিঠা তৈরি করেছেন। সবার মাঝে এটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আমি ঝাল খেতে পাইয়া অনেক পছন্দ করি এই কারণে ঝালের নকশী পিঠা তৈরি করেছি। আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। মিষ্টি পিঠা থেকে ঝাল পিঠে খেতে আমার কাছেও বেশ ভালো লাগে। আপনার পিঠাগুলো দেখে লোভনীয় লাগছে। তবে ডাল দিয়ে এভাবে ঝাল পিঠা তৈরি করে কখনো খাওয়া হয়নি। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছেও মিষ্টি পিঠা থেকে ঝাল পিঠা খেতে খুব ভালো লাগে। সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

বাহ রেসিপি দেখে খুবই ভালো লেগেছে। যেহেতু আপনি ভিন্ন ধরনের ঝাল নকশী পিঠা রেসিপি তৈরি করলেন। সত্যি তো ভিন্ন ধরনের ঝাল নকশী পিঠা খেতে খুবই ভালো লাগবে। বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে আপনি নকশী পিঠা গুলো তৈরি করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করেছি নকশী পিঠাগুলো বিভিন্ন ডিজাইনের বানানোর জন্য। অনেক সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সবাই কম বেশী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে। আজ দেখছি আপনিও করেছেন। আপনার শেয়ার করা রেসিপিটি কিন্তু বেশ দারুন ছিল। রেসিপিটি দেখে বেশ লোভনীয় মনে হচ্ছে। বেশ সুন্দর করে আপনি রেসিপির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে নকশি পিঠাগুলো বানানোর জন্য। আপনার সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

আসলে আপনারা প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের কিছু তৈরি যেমন নকশী পিঠা তৈরি অনেকগুলো দেখেছি। আজকে আপনি বিভিন্ন মাছ এবং পাখির দৃশ্য ঝাল পিঠা রেসিপি তৈরি করে শেয়ার করলেন। নিজের চিন্তা ভাবনার দারুন বহিঃপ্রকাশ ঘটালেন । প্রতিযোগিতায় নিজের অবস্থান এভাবেই তুলে ধরতে হয় সেটাই আপনি করেছেন। অনেক ভালো লাগলো আপনার নকশি ঝাল পিঠার রেসিপি দেখে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ আমি নকশি পিঠাগুলোর মধ্যে এবং পাখির দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি। আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনার তৈরি বিভিন্ন ডিজাইনের ঝাল নকশী পিঠার রেসিপি দেখে বেশ মুগ্ধ হলাম ভাইয়া। কত নিখুঁতভাবে আপনি পিঠাগুলো তৈরি করেছেন। নিশ্চয়ই খেতে অনেক মজাদার হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা।

 2 years ago 

এই ঝাল পিঠাগুলো খেতে খুব মজা হয়েছে আপু। অনেক সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বোঝাই যাচ্ছে ঝাল পিঠা খেতে আপনি অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন বিভিন্ন ডিজাইনের ঝাল নকশী পিঠার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল, মজাদার এই ভিন্ন ডিজাইনের ঝাল নকশি পিঠার রেসিপিটি আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ আমি ঝালের আইটেমগুলো বেশি পছন্দ করে। সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার তৈরি করা ঝাল নকশি পিঠাগুলো আসলেই খেতে বেশ সুস্বাদু ছিল। আপনি এত সুন্দর ভাবে ধীরে ধীরে তৈরি করেছেন। আমার কাছে এই ধরনের রেসিপি। বিশেষ করে প্রজাপতি এবং চিংড়ি মাছ আমার কাছে অনেক ভালো লাগলো। যাই হোক এত সুন্দর ভাবে আমাদের মাঝে কিছু নকশা পিঠা তৈরি করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার তৈরি করা প্রজাপতি ও চিংড়ি মাছের নকশি পিঠা আপনার কাছে বেশি ভালো লাগলো শুনে অনেক খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63013.72
ETH 1871.80
USDT 1.00
SBD 0.37