জেনারেল রাইটিং :-মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20241005_112339.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। পোস্টটি হচ্ছে মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা। মা শব্দটি একদম ছোট কিন্তু এর গভীরতা এবং ভালোবাসা অনেক বড়। মা শব্দটি ডাকতে এতই ভালো লাগে যা বলে শেষ করা যাবে না। ছেলে মেয়েদের জন্য মা হচ্ছে একটি বড় অংশ। যার পৃথিবীতে মা আছে সেই পৃথিবীতে ভাগ্যবান ব্যক্তি। মা ছেলেমেয়েদের জন্য সব সময় উজাড় করা ভালোবাসা দিয়ে থাকে।

আর মায়ের সাথে কারো তুলনা করা যায় না। প্রত্যেক মা যে কোন পরিবেশে সন্তানের জন্য মায়ে থাকে। যতই আপদ বিপদ আসুক মা মা হিসাবে থাকে। আর ছেলে মেয়েরা কখনো মায়ের ঋণ শোধ করতে পারবে না। একটি সন্তান যখন ছোট থাকে তখন তার মা তাকে আদর যত্ন করে বড় করে। মুখের প্রথম ভাষা শব্দটি মায়ের মুখ থেকে শুনে। এবং মায়ের কথা শুনতে শুনতে ছেলে মেয়েরা ভাষা শিখতে পারে। আর মা ছেলেমেয়েদেরকে এমন ভাবে মানুষ করে যেন ছেলেমেয়ে মানুষের মতো মানুষ হয়।

মায়ের মত এই পৃথিবীতে আপন আপনি আর একজনও পাবেন না। মায়ের উদহারন হলে কখনো শেষ করা যাবেনা। আপনি যখন কোন খারাপ পরিস্থিতিতে থাকেন ওই সময় আপনার মা আপনাকে সান্তনা দেবে। যেকোনো পরিস্থিতে আপনি পড়েন না কেন মা সবসময় পাশে থাকবে। ছেলে মেয়েরা যতই অন্যায় করে মা তাদেরকে বুকে টেনে নেই। মায়ের ভালোবাসার কাছে পৃথিবীতে অন্য কোনো ভালোবাসা সমান হয় না। বলতে গেলে নিঃস্বার্থ ভালোবাসা মায়ের মধ্যে থাকে। আর মা সবসময় নিজে না খেয়ে না পড়ে ছেলেমেয়েদেরকে খাওয়ানোর চেষ্টা করে।

মানুষের যে কোন পরিস্থিতিতে যদি মা জীবিত থাকে ওই মাই পথম ছেলেমেয়েদের জন্য সামনে আসে। মা নিজের সুখের কথা চিন্তা না করে সব সময় ছেলেমেয়েদের সুখের কথা চিন্তা করে। এই পৃথিবীতে আপন বলতে একমাত্র ছেলে-মেয়েদের পাশে থাকে মা। মায়ের মত ভালবাসা নিঃস্বার্থ কেউ দিতে পারে না। তবে মায়ের মুখের ভাষা যতটা গরম হোক না কেন তারপরও মা ছেলেমেয়েদের ভালই সবসময় আশা করে। আমি তো মনে করি পৃথিবীতে যার মা আছে সেই বড় ভাগ্যবান।

যখন একটি ছেলে বা একটি মেয়ে যে কোন পরিস্থিতির কারণে খারাপ পথে চলে যাই। তখন মা তার ভালোবাসা আদর দিয়ে ওই ছেলেমেয়েকে ভালো পথে আনার চেষ্টা করে। কারণ বাজে কোন পরিস্থিতিতে ছেলেমেয়েদের জন্য মায়ে থাকে। আর মা চেষ্টা করে নিজের জীবন দিয়ে হলেও ছেলেমেয়েদের জীবন উজ্জ্বল করতে। মায়ের মত আপন পৃথিবীতে দ্বিতীয় কেউ আর থাকবে না। আর যাদের মা নেই পৃথিবীতে তারা বুঝে মায়ের কি কদর। আমি মনে করি মায়ের সাথে কারো তুলনা করা ঠিক না। আর মাকে কখনো খারাপ চোখে বা কষ্ট দেওয়া ছেলে মেয়েদের জন্য ঠিক না।

কারণ নিঃস্বার্থ ভালোবাসার মানুষ মা। সেই সব সময় চাই ছেলে মেয়ে সুখে থাকুক প্রয়োজনে না দেখতে পারে তারপরও মা ছেলেমেয়েদের মঙ্গল কামনা করে। মা কখনো মুখ দিয়ে ছেলে মেয়েকে অভিশাপ দেয় না। আর মা যে কোন পরিস্থিতিতে ছেলেমেয়েদের জন্য বড় পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকে। মায়ের ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ। আশা করি আমার আজকের পোস্টটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0001.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমরা যেভাবে যেখানে থাকি না কেন আমাদের মা আমাদের সাথেই থাকেন। মা সন্তানদের সকল বিপদে আপদে সাথে থাকেন। যেমনই পরিবেশক না কেন মা মানিয়ে নেন। দারুন কিছু কথা তুলে ধরেছেন ভাইয়া।আপনার লেখা গুলো পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু মা সকল বিপদ-আপদে পাশে থাকেন সন্তানদের। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে।

 2 years ago 

মা না হলে হয়তো বুঝতেই পারতাম না আমায় ভালোবাসা কত খানি। মা তো মা ই পৃথিবীর কোন কিছু সাথে মায়ের তুলনা হয়না। যদি বলা যায় পৃথিবীতে তোমাকে সব থেকে কে বেশি ভালোবাসে তাহলে উত্তরটা হবে মা। মায়ের ভালোবাসা নিঃস্বার্থের। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট পড়ে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু মা বাবা হলে বোঝা যায় সন্তানের ভালোবাসা কতটুকু। আর মা এমন একজন মানুষ সন্তানের কখনো খারাপ কামনা করে না। ভালো থাকবেন।

 2 years ago 

মা শব্দটি ছোট্ট হলেও আসলেই এর গভীরতা ব্যাপক।কিন্তু বর্তমানে এই মা শব্দ নানাভাবে কলুষিত হচ্ছে।নিঃস্বার্থ ভালোবাসা সেখানে নেই আর জন্ম দিয়েই সে শুধু মা হতে পারছেন না খারাপ চরিত্রের জন্য।যাইহোক কিন্তু মা তো মা-ই,তার সম্মান রাখাটা জরুরী।সুন্দর বিষয় নিয়ে লিখেছেন,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভালো লাগলো আপু আপনার অসাধারণ মন্তব্য শুনে। আসলে ছেলে মেয়েদের জন্য সকালক্ষেত্রে মায়ে সবাই আগে পাশে থাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61240.63
ETH 1620.29
USDT 1.00
SBD 0.42