ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলোর কালার আমার কাছে বেশ ভালো লাগে। তবে এই ফুল গুলো দেখতে মাইক ফুলের মতো। এবং সবুজ বড় পাতার মধ্যে এই ফুলগুলো ফুটলে অন্যরকম ভালো লাগে। এই ফুলগুলো গ্রামাঞ্চলে এই ফুলগুলো খুব কমে দেখা যায়। কিছুদিন আগে বাজারে যাওয়ার সময় আমি একটি বাড়ির সামনে থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি টি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে মোরগ ফুল গাছের ফটোগ্রাফি। মোরগ ফুল গাছ গুলো দেখতে অবিকল সবজি গাছের মতো। তবে মোরগ গাছগুলো যখন পাতা থাকে তখন একরকম লাগে। আর যখন এই গাছের মধ্যে ফুল ফুটে তখন অন্যরকম লাগে। তবে মোরগ ফুল গাছের মধ্যে পাতা অনেক বেশি থাকে। কিছুদিন আগে আমার চাচাতো ভাইয়ের বাড়ি থেকে আমি এই মোরগ ফুল গাছের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি টি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে আমার খুব পছন্দের একটি ফুল। এই ফুলের কালার আমাকে বেশি মুগ্ধ করে। এই ফুলের নাম হচ্ছে অলকানন্দা। তবে এই ফুল গাছগুলো আকারে অনেক বড় হয়। যখন বড় বড় ফুলগুলো গাছের মধ্যে ফোটে দেখতে বেশ ভালো লাগে। তবে এই ফুল গুলো দেখতে মাইক ফুলের মত। কিছুদিন আগে একটি প্রতিষ্ঠানের সামনে থেকে আমি এই অলকানন্দা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৪ :
এই হচ্ছে ছোট্ট একটি লাউয়ের ফটোগ্রাফি। শীতকালে প্রত্যেক বাড়িতে এবং গ্রামে লাউ গাছ রোপন করে। আর শীতের মৌসুমে তাজা সবজি বাজারে পাওয়া যায়। প্রত্যেক শীতের মৌসুমে আমাদের বাড়িতে লাউ গাছ রোপন করে থাকে। অনেকদিন আগে আমি এই ছোট্ট লাউয়ের ফটোগ্রাফি করেছিলাম। তবে ছোট্ট লাউ এর মধ্যে এখনো ফুল আছে এ কারণে দেখতে একটু বেশি ভালো লাগতেছে। আজকে আমার এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে ফটোগ্রাফিটি দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৫ :
এই হচ্ছে ভালোলাগা এবং ভালোবাসার একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম হচ্ছে ডায়ান্থাস ফুল। তবে এই ফুল গুলো বিভিন্ন কালার এবং বিভিন্ন জাতের আছে। ছোট ছোট গাছের মধ্যে এই ফুলগুলো যখন ফোটে তখন দেখতে অন্যরকম ভালো লাগে। এ ফুলগুলো যদি অফিসের সামনে বাসার সামনে থাকে সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। তবে অনেকদিন আগে আমি নার্সারি বাগান থেকেই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৬ :
এই হচ্ছে আমাদের সবার পরিচিত একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুল চিনে না এমন মানুষ নেই বললেই চলে। এই ফুলের নাম হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল গাছ সব জায়গাতে কম বেশি দেখা যায়। এই ফুলের পাপড়ি এবং ঘ্রাণ অসাধারণ। এবং গাঁদা ফুল গাছগুলো যখন গাছের মধ্যে ফুটে তখন অন্যরকম ভালো লাগে। ছোটকালে আমরা এই ফুলগুলো নিয়ে অনেক খেলাধুলা করতাম। এখনো বিভিন্ন অনুষ্ঠানে মেলাতে এই ফুল গুলো দিয়ে মালা তৈরি করে থাকে। কিছুদিন আগে আমি একটি নার্সারি বাগান থেকে এই গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি অনেকদিন পর দেখলাম। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি দেখে। বাকি ফটোগ্রাফি গুলোও দারুন হয়েছে। প্রথম ফটোগ্রাফির ফুল গুলোর নাম আমারও জানা নেই। ফুলগুলো দেখতে আসলেই সুন্দর। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার ফটোগ্রাফি দেখে আপনার কাছে বেশ ভালো লাগলো শুনে অনেক খুশি হলাম। ফটোগ্রাফি নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন।
https://x.com/Jamal7183151345/status/1847198077389799726?t=q-nWNynplRJ3S5h9qzzOSg&s=19
ভাইয়া আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। আসলে ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ছোট লাউটি দেখতে চমৎকার লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি আপনার শেষের ফটোগ্রাফি টা দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। সব সময় আপনার ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আমার অনেক বেশি ভালো লাগে যখন সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্টগুলো দেখি। অনেক আগ থেকেই আপনার ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি। অনেক যত্ন আর পরিশ্রম করে আপনি ফটোগ্রাফি করেন তা বুঝা যায়। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। আপনি আমার ফটোগ্রাফি দেখি রীতিমত মুগ্ধ হয়ে গেলেন।
খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি বিশেষ করে গাঁদা ফুল ও অন্যান্য ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো, বর্ণনা খুবই সুন্দর দিয়েছেন।
আমার গাঁদা ফুলের ফটোগ্রাফি এবং অন্যান্য ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম তাই ধন্যবাদ আপনাকে।
আপনার তোলা সবকটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ। অলকানন্দা বা লাউয়ের ছবিটি ভীষণ ভালো হয়েছে। মোরগ ফুলটিও খুব ভালো লাগলো। সব সময় এইসব ফুল চোখের সামনে থেকে দেখা হয় না। কিন্তু ছবিতে দেখলে ভীষণ ভালো লাগে। বিশেষ করে এত সুন্দর উজ্জ্বল ছবি আপনার অ্যালবামটিকে অন্য মাত্রায় নিয়ে চলে গেল।
আমার ফটোগ্রাফির মধ্যে আল অলকানন্দা এবং লাউয়ের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম ।তাই ধন্যবাদ আপনাকে।
ফটোগ্রাফি বিষয়টা এমন যে অনেক ধৈর্য সহকারে করতে হয় আর ধৈর্য না থাকলে ফটোগ্রাফি করা। ফুলের প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করে। অলকানন্দা আর গাঁদা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ভাই ফটোগ্রাফি বিষয়টি এমন যে ধৈর্য সহকারে ফটোগ্রাফি করতে হয় আর ধৈর্য না থাকলে ফটোগ্রাফি সুন্দর হয় না। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শোনে।
আজকে আপনি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। গাঁদা ফুলের ফটোগ্রাফি এবং নাম না জানা ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি ও অলকানন্দা ফুলের ফটোগ্রাফিও চমৎকার হয়েছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমার গাঁদা ফুলের ফটোগ্রাফি এবং নাম না জানা ফুলের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম। চমৎকার মন্তব্য করেছেন আমার ফটোগ্রাফি নিয়ে।
বেশ সুন্দর লাগছে আপনার ফটোগ্রাফিগুলো। প্রতিটি ফটোগ্রাফি বেশ স্বচ্ছা ও পরিস্কার। তাই দেখতে বেশি ভালো লাগছে। ছোট লাউ এর ফটোগ্রাফিটি বেশ সুন্দর লাগছে। আর নাম না জানা ফুলটির নাম কলাবতি ফুল। এই ফুল বিভিন্ন রং এর হয় ।তবে হ্লুদ কলাবতি ফুল বেশি দেখা যায়। ধন্যবাদ পোসটি শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন। আসলে সুন্দর মন্তব্য শুনলে নিজের কাছে ভালো লাগে।
Upvoted! Thank you for supporting witness @jswit.