লাইফ স্টাইল :-কাঁচা আম মেখে খাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।

IMG_20250506_140545.jpg

IMG_20250506_140501.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাড়িতে ছোট-বড় সবাই মিলে কাঁচা আম মেখে খাওয়ার মুহূর্ত। এখন কিন্তু আমের সিজন বলতে গেলে শেষ। গ্রাম অঞ্চলে কিন্তু আম গাছ অনেক থাকে। আর আমাদের বাড়িতে আম গাছ অনেক। আর আমের সিজনে কাঁচা আম পাকা আম অনেক খাওয়া হয়। আমাদের গাছের আম যখন ধরে আমরা আমাদের আত্মীয়স্বজনদের বাড়িতে দিয়ে। আর আমের সিজনে কাঁচা আম মেখে খেতে অনেক মজা লাগে। বিশেষ করে টক জাতীয় আমগুলোর মধ্যে তেঁতুলের আচার শুকনো মরিচ এবং হালকা চিনি দিয়ে মাখা হলে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়।

বিগত দুই মাস আগে একদিন যখন আমি মাদ্রাসা থেকে বাড়িতে আসলাম। তখন বাড়ির সামনে ভাতিজাগুলো বসে রইল এবং কথা বলতে লাগলো। তখন তাদেরকে জিজ্ঞেস করলাম আজকে কলেজে যাই নাই কেন। তখন ভাতিজা গুলো বলতে লাগলো কলেজ বন্ধ এই কারণে বসে রইলো। এমন সময় আমি ভাতিজা গুলোকে বললাম আম মাখার জন্য। তখন ভাতিজা গুলো আমাকে বলতে লাগলো আমের ব্যবস্থা করে দিলে আম মাখবেন তারা। এরপর আমি বললাম আমাদের গাছের মধ্যে আম আছে নেওয়ার জন্য। সাথে সাথে ভাতিজাগুলো আমাদের গাছ থেকে কাঁচা আম অনেকগুলো নিয়ে এলো খাবার জন্য। তারপর আমি বাড়ি থেকে কাঁচা আম মাখার অন্যান্য জিনিসও নিয়ে নিলাম।

IMG_20250506_140625.jpg

IMG_20250506_140653.jpg

আর আমরা কাঁচা আম মাখলাম আমাদের বাড়ির সামনে স্কুলের নিচে বসে। যদিও যাওয়ার সময় আমার মেয়ে আমাদের সাথে গেল। আর সেই আম মাখা দেখে সত্যি অনেক খুশি হয়েছে। একবার আম গুলো হাতে নিচ্ছে একবার জিনিসপত্র গুলো দেখতেছে। তবে আমার ভাতিজা দুটি খুব তাড়াতাড়ি করে আমগুলো সাফাই করে মাখা শুরু করে দিল। অল্প কিছুক্ষণের মধ্যে আম গুলো রেডি করে ফেলল। ওই সময় আমি আমার ভাতিজাকে বললাম শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু বেশ মজা হয়। তারপর আমাদের ঘর থেকে শুকনো মরিচ ও নিলাম। এরপর বসে আম গুলো মেখে বাড়ির ভাতিজা এবং অন্যান্য সবাই মিলে খুব মজা করে খেতে লাগলাম।

একদিকে কাঁচা টক আম অন্যদিকে তেতুলের আচার দেওয়ার কারণে আম মাখা আরো বেশি টক লাগলো। ওই সময় আমরা হালকা আরো চিনি ও দিলাম খাওয়ার জন্য। সত্যি বলতে খেতে কিন্তু বেশ মজা লাগলো। আর মানুষ হিসাবে তুলনামূলক আম বেশি মাখা হয়েছে এ কারণে ইচ্ছা মতে খেতে পারলাম কাঁচা আম মাখা। তবে আমার মেয়েকে হালকা কাঁচা আম দেওয়ার পর মুখে দিয়ে সে মুখ বাঁকা করে ফেলল। তারপর সে আর কাঁচা আম মাখা খেলো না। তবে আমরা কাঁচা আম খেতে খেতে আরো অনেক কথা বলতে লাগলাম। তবে আম খাওয়ার পর যখন আমের মধ্যে হালকা মাখার ঝোল ছিল সেগুলো সবাই খেতে চাইলো। কারণ ওইগুলো থেকে আরো বেশি মজা লাগে।

IMG_20250506_140505.jpg

IMG_20250506_140606.jpg

আর ওই দিন অতিরিক্ত গরমও ছিল এই কারণে আম মাখা খেতে বেশ মজা লাগলো। তবে আমাদের এই দিকে আম গাছ কিন্তু অনেক বেশি। যদিও এবার আম এর মধ্যে পোকা ছিল মোটামুটি অনেক বেশি। আর কাঁচা আম যেমন খেতে ভালো লাগে তেমনি আমগুলো পাকলে খেতে ভালো লাগে। তবে আমরা মাঝেমধ্যে ফ্রি থাকলে কাঁচা আম মেখে খাওয়ার চেষ্টা করি। কারণ সবাই মিলে কথা বলতে বলতে যখন আম মাখা হয় খেতে যেমন ভালো লাগে তেমনি ভালো সময় কাটে। তবে এইখানে আমরা যেইগুলো ছিলাম সবাই মোটামুটি আমার বয়সে ছোট। এই কারণে আম মাখা খাওয়ার জন্য প্রথমে আমাকে বললো। আর ঐদিন বাড়ির ছোট বড় সবাই মিলে কাঁচা আম মাখা খেলাম। এবং সত্যি অনেক ভালো সময় কাটিয়েছে। আশা করি আমার আম মাখা পোস্ট দেখে আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20250506_140659.jpg

IMG_20250506_140434.jpg

IMG_20250506_140438.jpg

IMG_20250506_140609.jpg

IMG_20250506_140548.jpg

IMG_20250506_140618.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0000.jpg

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

IMG_20250627_143053.jpg

 last year 

দারুন জিনিস দেখালেন ভাই। কাঁচা আম ঝাল ঝাল করে মেখে খেতে ভীষণ ভালো লাগে। সবাই মিলে এভাবে একসাথে খেতে পারলে আরো আনন্দ অনুভূত হয়। আপনার মুহূর্তটি দারুন ছিল।

 last year 

Screenshot_2025-06-27-17-50-20-223_com.twitter.android.jpg

 last year 

কাঁচা আম মাখা খেতে বেশ মজা লাগে। আপনারা দেখি বাড়ির কয়েকজন মিলে কাঁচা আম মেখে গেলেন। তবে কাঁচা আম মাখা একসাথে কয়েকজন মিলে খেলে খেতে ভালো লাগে ভালো সময় কাটে। আর ছোট বাচ্চারা টক জাতীয় জিনিস কমে খাই। সত্যি আপনার পোস্টটি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো।

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 last year 

দেখেই তো খেতে ইচ্ছে করছে ভাইয়া। কাঁচা আম মেখে খাওয়ার দারুন একটি মুহূর্ত উপস্থাপন করেছেন। আম মাখা খেতে সত্যি অনেক ভালো লাগে। আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59798.68
ETH 1582.29
USDT 1.00
SBD 0.42