জেনারেল রাইটিং :- সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250115_230347.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি শিক্ষনীয় জেনারেল রাইটিং পোস্ট করব। আজকে আমার পোস্ট হচ্ছে সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়। বর্তমানে সৎ পরামর্শ দেওয়ার লোক খুব কম। আর সৎ পরামর্শ যে মানুষদের তার চেয়ে বড় উপকার বা মূল্য কিছু নয়। কারণ সৎ পরামর্শ আপনার জীবন বদলে দিতে পারে। কারণ সৎ পরামর্শ ফেলে মানুষ জীবনে উন্নতি করতে পারে। আর অসৎ পরামর্শের কারণে মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। কারণ অসৎ মানুষ মানুষের ক্ষতি করে। আর সৎ মানুষ মানুষের উপকার করে। সৎ পরামর্শ পেলে মানুষ জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে।

কারণ সৎ পরামর্শ এর কারণে মানুষ নিজের জীবনের উজ্জ্বল নক্ষত্র খুঁজে পাই। কিছু মানুষ যখন উপকার করে। সেই উপকারের চেয়ে সৎ পরামর্শ অনেক ভালো। কারণ উপকার বা মূল্য মানুষ নির্দিষ্ট সময় করে। আর এই নির্দিষ্ট সময় যখন পার হয়ে যায় মানুষ হয়তো বা তার আগের অবস্থা চলে যায়। এবং সৎ পরামর্শ ফেলে মানুষ জীবনের চাবি ঘুরাতে পারে ।এবং জীবনে উন্নতি করতে পারে। সৎ পরামর্শের কারণে মানুষ ভালো অবস্থান তৈরি করতে পারে এবং শিক্ষা অর্জন করতে পারে। হ্যাঁ বর্তমান সময়ে সৎ পরামর্শ চেয়ে অসৎ পরামর্শ মানুষ বেশি দেয়। কারণ সৎ মানুষ খুব কমই পাওয়া যায়।

এখনকার সময় সৎ মানুষ খুব কম। স্বার্থ ছাড়া মানুষ এখন খুব কমে দেখা যায়। আর অসৎ মানুষের কারণে সৎ মানুষ নেই বললেই চলে। সৎ মানুষ মানুষের উপকার করে তার সৎ পরামর্শ দিয়ে। আমি মনে করি মানুষকে উপকার বা মূল্য না দিয়ে সৎ পরামর্শ দিয়ে মানুষের উপকার করা হচ্ছে উত্তম। কারণ সৎ পরামর্শের কারণে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে এবং জীবনের ভাগ্য পরিবর্তন করতে পারে। তাই আমার মতে সৎ মানুষের পরামর্শ পেয়ে ভালো কিছু করার চেষ্টা করতে হবে। এবং সৎ মানুষ সবসময় ভালো উপদেশ দিয়ে মানুষের ভালো করে। সৎ মানুষের ছায়ার তলে থেকে অনেক মানুষ জীবনে পরিবর্তন আনতে পেরেছেন।

এখন দেখা যায় অনেক মানুষ অসৎ। তারা সামান্য মানুষের উপকার বা মূল্য দিয়ে সাধ্য হাতিল করে। এই মানুষগুলো হিংসু পশুর সে ভয়ংকর। কারণ এই মানুষগুলো স্বার্থ ছাড়া কিছুই চিনে না। তাই আমি মনে করি দশজন স্বার্থপর মানুষের চেয়ে একজন সৎ মানুষের দাম অনেক বেশি থাকে। যদিও বর্তমান সময়ে অসৎ মানুষ গুলো নিজেদের কথাগুলো সৎ বলে চালিয়ে দেয়। হয়তোবা মানুষ তাদের কথাগুলো বুঝতে পারে না। একটা সময় তাদের এই অসৎ কথাগুলো প্রমাণ হয়। আর অসৎ মানুষ কখনো মানুষের উপকার করে না। সৎ মানুষ সবসময় মানুষের উপকার করে।

সৎ মানুষের বাক্য হয় ভালো। এবং তাদের কথার মধ্যে আলাদা একটা সুন্দর অনুভূতি থাকে। সৎ মানুষ সবসময় চেষ্টা করে মানুষের জীবনে উন্নতি করতে। তাদের এক একটা সৎ বাণী মানুষের এক একটা ভাগ্য পরিবর্তন করে। গরিব মানুষকে উপকার বা অর্থ না দিয়ে সৎ পরামর্শ দিয়ে তাদেরকে উপকার করা দরকার। এবং সৎ মানুষের দাম সব সময় বেশি থাকে। সৎ মানুষ পারে মানুষকে ভালো করতে এবং উপকার করতে। সৎ মানুষ কখনো মানুষের ক্ষতি করেনা। এবং সৎ পরামর্শ দিয়ে সব সময় মানুষের উপকার করে। তাই আমার মতে সৎ মানুষের কথা শুনা সবার উত্তম। এবং সৎ পরামর্শ চেয়ে কোন উপকার বা মূল্য নয়। আশা করি আমার টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0001.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_20250117_100331_com.android.chrome.jpg

Screenshot_20250117_100025_com.twitter.android.jpg

Screenshot_20250116_225127_com.peak.jpg

 last year 

আসলে আজকাল সুপরামর্শ দেওয়ার মানুষগুলো বড় কমে গেছে। আজকাল সবাই কুপরামর্শ দেওয়ার জন্য বসে থাকে। আর তার ফলে মানুষের জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যায়। কিন্তু যখন কোন ব্যক্তি সুপরামর্শ দেয়, তখন সে তার আসল বন্ধু বলে বিবেচিত হয়। আপনি দারুন সুন্দর একটি প্রসঙ্গে পোস্ট করলেন ভাই।

 last year 

একদম ঠিক বলেছেন আজকাল সুপরামর্শ দেওয়ার মানুষ গুলো বড়ই কমে গেলে। তবে আপনার চমৎকার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 last year 

সৎ মানুষের মুখের বাচন ভঙ্গির মধ্যে আলাদা রকমের একটি জৌলোস লক্ষ্য করা যায়। সৎ মানুষ সর্বদা মানুষদের উপকার করা চেষ্টা করে থাকে কিন্তু পক্ষান্তরে অসৎ মানুষরা তাদের সামান্যতম উপকারের মধ্য দিয়ে তাদের বড় রকমের স্বার্থ হাচিল করে নেয়। আপনার সাথে আমিও সহমত ভাই যে সৎ মানুষের কথা শুনতে হবে কারণ সৎ মানুষের উপদেশ ভীষণ মূল্যবান।

 last year 

হ্যাঁ সৎ মানুষগুলো মানুষের উপকার করার চেষ্টা করে। আপনার মন্তব্য শুনে সত্যি আমার কাছে অনেক অনেক ভালো লাগলো।

 last year 

বর্তমান সময়ে সৎ পরামর্শ দেয়ার লোক আজকাল নেই বললেই চলে।সৎ পরামর্শ একজন মানুষ কে অনেক বড় করে তোলে।ভালো পরামর্শ নিলে ভালো কিছুই হয়।তাই সবকিছুর উর্ধ্বে সৎ পরামর্শ।সৎ পরামর্শ সব উপহারের চেয়ে ও মূল্যবান।

 last year 

আসলে অসৎ লোকের কারণে সৎ মানুষ একদম কমে গেল। আমার পোস্ট নিয়ে সুন্দর মন্তব্য করে সহমত প্রকাশ করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

শত পরামর্শ মানুষকে সঠিক পথে পরিচালনা করার সুযোগ এনে দেয়। এমন কিছু সৎ পরামর্শ রয়েছে যেই সৎ পরামর্শ সঠিক পথ সারা জীবনের জন্য সুখময় করে তোলে। তাই সামান্য একটি উপহার সৎ পরামর্শের কাছে অতি তুচ্ছ। তাই আমাদের সেই ভাবে সততা বান হয়ে উঠতে হবে সবাইকে যেন সঠিক পথ দেখিয়ে চলতে পারি।

 last year 

আপু সৎ মানুষগুলো মানুষের উপকার করা সব সময় চেষ্টা করে। তাদের লক্ষ্য থাকে সঠিক। ভালো থাকবেন আপু।

 last year 

বর্তমান সময়ের সৎ পরামর্শ দেওয়া মানুষ খুব কমই পাওয়া যায়। আসলে একজন সৎ মানুষ যখন সৎ পরামর্শ দেয় তখন অন্য লোকের অনেক উপকার হয়। আর অসৎ লোকের কারণে সৎ মানুষ চোখে ও পড়ে না। ধন্যবাদ সুন্দর একটি মূল্যবান পোস্ট করার জন্য আমাদের মাঝে।

 last year 

ঠিক বলেছেন বর্তমান সময়ের সৎ পরামর্শ দেওয়ার মানুষ খুব কমই পাওয়া যায়। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64712.56
ETH 1875.41
USDT 1.00
SBD 0.38