You are viewing a single comment's thread from:

RE: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশে বিখ্যাত এক চপের দোকানে।। সেপ্টেম্বর-১৮/০৯/২০২২।।

in আমার বাংলা ব্লগ4 years ago

কলকাতা শহরের খাবার সম্পর্কে যদিও খুব একটা আইডিয়া নেই। তবে আপনার আজকের পোস্ট দেখে কিছুটা হলেও ধারণা পেয়েছি। চপ গুলো দেখে তো খুবই লোভনীয় লাগছে। কাসুন্দি দেওয়ার ব্যাপারটা আমার কাছে কিছুটা ইউনিক লেগেছে। চপ কখনো কাসুন্দি দিয়ে খাওয়া হয়নি। সব সময় সালাদ দিয়েই খাওয়া হয়েছে। আমার মনে হয় যেহেতু দোকানটি বিশ্ববিদ্যালয়ের পাশে তার কারণে দাম কিছুটা কম। এই ধরনের খাবারগুলো আমার কাছেও খুব ভালো লাগে।

সেই কফি হাউজটা আসলে কলেজস্ট্রিটেই অবস্থিত। সেটা নিয়ে অন্য কোন একদিন খুব সুন্দর একটা পোস্ট দেব।

আপনার এই পোষ্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে।

Sort:  

আমার পোস্টগুলো পড়লে আস্তে আস্তে হয়ত আপনিও কলকাতা শহর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। সত্যি কথা বলতে আমার উদ্দেশ্যই এটা। কফি হাউজের পর্বটা দু-একদিনের ভেতর দেওয়ার চেষ্টা করছি। যদি পারি অবশ্যই দিয়ে দেবো। কারণ আমি একটা সিরিয়াল মেনটেইন করি তো এজন্য সমস্যা ।সব কিছু সাজানো রয়েছে কখন কোথায় কি পোস্ট করবো। এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63969.33
ETH 1843.09
USDT 1.00
SBD 0.38