একটি অর্ধ চাঁদের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে একটি চাঁদের ম্যান্ডেলা আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

20240430_090053.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • জেল পেন
  • মার্কার পেন
  • ফ্লুইড পেন
  • পেন্সিল কম্পাস
ধাপ - ১

প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা অর্ধ চাঁদ অংকন করে নিলাম।

20240430_084227.jpg

ধাপ - ২

এবার চাঁদের মাঝখানে পেন্সিল কম্পাস দিয়ে অর্ধবৃত্ত অঙ্কন করে নিয়েছি। বেশ কয়েকটা অর্ধবৃত্ত অঙ্কন করে নিলাম।

20240430_084453.jpg

ধাপ - ৩

এবার আমি অর্ধবৃত্তগুলোর মাঝখানে ম্যান্ডেলা আর্ট করে নিলাম। ডিজাইনার মাঝখানে খালি জায়গা গুলো ভরাট করে নিলাম।

20240430_085346.jpg

ধাপ - ৪

এরপর বাকি বৃত্তগুলোর মাঝখানে আরো কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিয়েছি।

20240430_085628.jpg

ধাপ - ৫

এরপর চাঁদের বাকি জায়গা গুলোতে ভরাট করে নিয়েছি। ফ্লুইড পেন দিয়ে ডট অংকন করে নিলাম।

20240430_090008.jpg

Final Look

20240430_090108.jpg

20240430_090115.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আরে বাহ আপু কি সুন্দর দেখতে ম্যান্ডেলা আর বানিয়েছেন। ক্রেসেন্ট মুন আপনাদের ঈদের চাঁদ। এই সময় এই ধরনের আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। আর আপনি ধাপে ধাপে দেখিয়েছেন বলেই আরো ভালো লাগছে।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু। চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার।

 last year 

অর্ধ চাঁদের মধ্যে চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। আপনার করা ম্যান্ডেলা আর্ট চমৎকার হয়েছে। ম্যান্ডেলা আর্ট করতে যদি অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় তবে আঁকলে পরে দেখতে অনেক সুন্দর লাগে। প্রতিটি ধাপ চমৎকারভাবে দেখিয়ে দিয়েছেন। ম্যান্ডেলা আর্ট করার পদ্ধতি দেখে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

আপনার আর্ট করার প্রতিভার দেখছি কোনো জবাব নেই৷ খুব সুন্দরভাবে আজকের অসাধারণ আর্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের সুন্দর আর্ট দেখে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি আজকের এই অসাধারণ আর্ট এখানে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ এখানে এই আর্ট তৈরি করার ধাপগুলো আপনি একেবারে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এখানে আপনি এই আর্ট শেয়ার করেছেন তার মধ্যে যে ডিজাইনগুলো দিয়েছেন সেগুলোর কারণে এই অর্ধ চাঁদকে আরো অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে৷

 last year 

বাহ বেশ সুন্দর। এটা বেশ চমৎকার লাগছে। অর্ধচাঁদের মান্ডালা আর্ট টা বেশ দারুণ করেছেন আপু। খুবই সুন্দর লাগছে। এবং পোস্ট টা বেশ দারুণ উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ করেছেন।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64054.40
ETH 1882.24
USDT 1.00
SBD 0.38