DIY || পুরাতন কাঁচের কৌটার নতুন রূপ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে কাঁচের কৌটার মধ্যে আর্ট করার একটি পোস্ট শেয়ার করবো। কাঁচের কৌটায় আমি এর আগে কখনো আর্ট করিনি। তবে দেখেছিলাম আর্ট করার পর বেশ ভালো লাগে। তাই একটু চেষ্টা করেছি। আর্ট করার পর আসলেই খুব সুন্দর লাগছিল দেখতে। আসলে পুরনো কিছু নতুন ভাবে সাজাতে সত্যিই খুব ভালো লাগে। আমি তো আম্মুকে বলে দিয়েছি কাঁচের কৌটা সবগুলো এখন থেকে আমাকে দিয়ে দেওয়ার জন্য 😆। যাই হোক চলুন আজকের পোস্ট টি শুরু করা যাক।

আর্ট করার পর কৌটার ফটোগ্রাফি

IMG-20231011-WA0037.jpg

IMG-20231011-WA0060.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • কাঁচের কৌটা
  • জল রং
  • তুলি
ধাপ - ১
  • প্রথমে আমি কাঁচের কৌটা টিকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি।

IMG-20231011-WA0047.jpg

ধাপ - ২
  • এরপর কাঁচের কৌটা টিকে সম্পূর্ণ সাদা রঙ করে দেই।
IMG-20231011-WA0048.jpgIMG-20231011-WA0049.jpg
ধাপ - ৩
  • তারপর কাঁচের কৌটা টির মধ্যে হলুদ কিছু ফুল অঙ্কন করে নেই।
IMG-20231011-WA0050.jpgIMG-20231011-WA0051.jpg
ধাপ - ৪
  • কৌটার চারপাশেই এরকম করে কিছু ফুল অংকন করে নিয়েছি।

IMG-20231011-WA0052.jpg

ধাপ - ৫
  • তারপর ফুলগুলোর মাঝখানে কালো রং করে দিয়েছি

IMG-20231011-WA0053.jpg

ধাপ - ৬
  • এভাবেই প্রতিটি পাশে ফুলগুলো অঙ্কন করে নেই।

IMG-20231011-WA0054.jpg

ধাপ - ৭
  • তারপর সবুজ রং দিয়ে কিছু ডালপালা অঙ্কন করি।

IMG-20231011-WA0055.jpg

ধাপ - ৮
  • ফুলগুলোর নিচের অংশে সবুজ রং দিয়ে ঘাসের মতো অঙ্কন করে নিয়েছি।

IMG-20231011-WA0056.jpg

এভাবেই কাঁচের কৌটায় আর্ট টি সম্পূর্ণ করি।

IMG-20231011-WA0057.jpg

IMG-20231011-WA0058.jpg

IMG-20231011-WA0059.jpg

এই ছিল আমার আজকের ডাই পোস্ট। আশা করছি আপনাদের কাছে আমার আজকে পোস্ট টি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

জল রং দিয়ে আঁকা যে কোন পেইন্টিং দেখলে খুবই সুন্দর লাগে। আসলে জল রং দিয়ে আঁকা পেইন্টিং গুলো বেশ দুর্দান্ত হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁত ভাবে পুরাতন কাঁচের কৌটার উপরে সূর্যমুখী ফুলের পেইন্টিং করেছেন। আসলে সূর্যমুখী ফুলের আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। । পেইন্টিং করার ফলে কৌটার নতুন রূপ ফিরে এলো। ধন্যবাদ আপনাকে এত দুর্দান্ত শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 
 3 years ago 

বাহ!!!খুব সুন্দর করে আপনি পুরোনো কাছের কৌটা কে নতুনত্ব রূপ দিয়েছেন। এইভাবে করে ঘরের সব পুরোনো জিনিসকে নতুন রূপ দিলে বেশ ভালো লাগবে। সাধারণের ওপরে হলুদ রঙের ফুলগুলো খুব সুন্দর করে ফুটে উঠেছে এবং সবুজ গাছ লতা দেওয়াতে বেশ ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর সুন্দর প্রতিভা গুলো এভাবে কাজে লাগিয়ে আমাদের মাঝে নতুন নতুন জিনিস উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সত্যি বলতে পুরাতন জিনিস আমরা সবসময়ই ফেলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনি তো দেখছি পুরাতন কৌটার নতুন এক রূপ দিয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখি আমি সত্যিই রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। নতুন নতুন এই সকল ইউনিক চিন্তা-ভাবনা করে আমাদের মাঝে দারুণ কিছু পোস্ট প্রতিনিয়ত শেয়ার করছেন যেগুলো প্রতিনিয়ত দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার পোস্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

পুরোনো কাঁচের কৌটাতে নতুন রুপ দিলেন।দেখে ভীষন ভালো লাগলো আপু।এখন থেকে সব পুরোনো কৌটা মা আপনাকে দিয়ে দেবেন।আপনি সুন্দর সুন্দর ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করবেন।ধন্যবাদ আপু সুন্দর এই আর্ট পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 3 years ago 

আর্ট করার কিন্তু খুব সুন্দর লাগছে। এখন থেকে তাহলে সব কৌটাতে এবার ডিজাইন করে ফেলবেন দেখছি। কৌটাটা ব্যবহার করার সময়ও একটা ভালো লাগা কাজ করবে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সবুজ গাছে হলুদ রঙের ফুল ফুটেছে যেটা মনে হচ্ছে কাচের কৌটাটি যেন প্রকৃতির মাঝে রয়েছে। পুরাতন কাঁচের কৌটা যেন আবার নতুনরূপে সাজিয়েছেন। আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পুরনো কোন কিছু নতুন ভাবে সাজাতে সত্যি অনেক ভালো লাগে। আপু আপনার হাতের কাজগুলো আমার ভীষণ ভালো লাগে। একটি পুরনো কৌটোতে এত সুন্দর করে রংয়ের ব্যবহার করেছেন দেখে অনেক ভালো লাগলো। আর দেখতেও খুবই সুন্দর লাগছে আপু।

 3 years ago 

আপনাদের ভালো লাগে আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

পেইন্টিং করার মাধ্যমে পুরাতন কাঁচের কৌটায় খুব সুন্দর একটি নতুন রুপ দিয়েছেন আপু। খুব ভালো লাগলো আপনার পুরাতন কাঁচের কৌটায় পেইন্টিং করার দৃশ্যটি দেখে। পেইন্টিং করার প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39