রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকে আপনাদের মাঝে রেনডম ফটোগ্রাফি শেয়ার করব। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম

IMG-20240529-WA0172.jpg

প্রথমে একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটা কমবেশি সবারই খুব পছন্দের একটা ফুল। এটা হচ্ছে কাঠগোলাপ। কাঠগোলাপ আমারও ভীষণ পছন্দ। এগুলো অনেকগুলো কালারের হয়ে থাকে। তবে আমার কাছে এই সাদা এবং হলুদ রংয়ের কম্বিনেশন টাই সবচেয়ে বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফি টা অনেক আগে ক্যাপচার করেছিল। গ্যালারিতে ফটোগ্রাফি খুঁজতে গিয়ে হঠাৎ করে চোখে পড়ল। গুছাকারে ফুল গুলো খুবই সুন্দর লাগছে দেখতে। এই ফটোগ্রাফি টা আমাদের ছাদ বাগান থেকে ক্যাপচার করা।
দ্বিতীয়

IMG-20240529-WA0051.jpg

এবার আপনাদের সাথে সুন্দর একটা নীল আকাশের ফটোগ্রাফি শেয়ার করলাম। এরকম স্বচ্ছ নীল আকাশ আমার বেশ ভালো লাগে দেখতে। এই ফটোগ্রাফিটা গত বছর একটা সময় ক্যাপচার করেছিলাম। ফটোগ্রাফি টা ছাদ থেকে ক্যাপচার করেছিলাম। আশেপাশের সবুজ পাতাগুলোও খুব সুন্দর লাগছে দেখতে। সব মিলিয়ে ফটোগ্রাফি টা আমার নিজের কাছেও বেশ ভালো লেগেছে।
তৃতীয়

20240817_172536.jpg

এখানে আপনাদের সাথে এক কাপ চায়ের ফটোগ্রাফি শেয়ার করেছি। এটা হচ্ছে মালাই চা। বেশ কিছুদিন আগে ফ্রেন্ডদের সাথে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আমরা একসাথে বের হলে বেশিরভাগ সময় মালাই চা খাই। এটা আমাদের সবারই বেশ পছন্দ।
চতুর্থ

20250316_114928.jpg

এখানে কিছু তরমুজের ফটোগ্রাফি শেয়ার করেছি। এখন প্রচন্ড গরম পরছে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে বেশ ভালো লাগে। ফলের মধ্যে তরমুজটা আমার বেশ পছন্দ। একদিন শপিং থেকে আসার সময় আব্বু তরমুজ কিনছিল তখনই ফটোগ্রাফিটা করেছি। আব্বু তরমুজ অনেক ভালো চিনে। আমাকে বলেও কিভাবে চিনে তবে আমি মনে রাখতে পারি না।
পঞ্চম

20250121_123402.jpg

এখানে আপনাদের সাথে একটা খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছি। এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ। মিষ্টি কুমড়া একটু পরিপক্ক হলে তখন এই বীজগুলো খেতে ভালো লাগে। আমরা প্রায় সময় এগুলো ভাজি করে খাই। হালকা একটু লবণ দিয়ে এগুলো ভাজি করে খেতে বেশ ভালো লাগে।
ষষ্ঠ

20250224_095931.jpg

সবশেষে আরও একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এটা হচ্ছে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি। অনেকেই একে নীলকন্ঠ ফুল বলে থাকে। এই ফুলগুলো আমার খুব পছন্দের। বিশেষ করে এই ফুলের চা টা আমার কাছে বেশ লোভনীয় লাগে। সবুজ পাতার ফাঁকে নীল রংটা খুবই চমৎকার দেখায়।

ডিভাইস নেম:- Samsung Galaxy A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার ফটোগ্রাফিগুলো একেবারেই মনোমুগ্ধকর।বিশেষ করে কাঠগোলাপ আর অপরাজিতার ছবিগুলো আমার খুব ভালো লেগেছে। মালাই চা আর তরমুজের ছবিও গরমের মধ্যে একদম উপযুক্ত ছিল।সুন্দর ভাষায় উপস্থাপনা করে চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। চেষ্টা করেছি সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার।

 last year 

সত্যি বলতে কাঠগোলাপ তো আমার ভীষণ পছন্দের একটি ফুল। খুবই সুন্দর করে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। সেই সাথে নীল আকাশ এবং বাকি ফটোগ্রাফি গুলিও দুর্দান্ত হয়েছে। সব মিলিয়ে আপনার আজকের ফটোগ্রাফি পোস্টটি ভীষণ ভালো লাগলো আমাকে।

 last year 

এই ফুলটা আমারও বেশ পছন্দ। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি তো দেখছি আজকে মুগ্ধ হওয়ার মত বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় ভালো লাগে করতে এবং দেখতে। আপনার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। আশা করি আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি সব সময় শেয়ার করবেন।

 last year 

আপনিও খুব সুন্দর ফটোগ্রাফি করেন আপু। আমি যতটুকু পারি চেষ্টা করি আরো ভালো করার। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

এই ধরনের সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে আর ইচ্ছে করেনা। ইচ্ছে করে শুধু এক নজরে তাকিয়ে থাকি ফটোগ্রাফি গুলোর দিকে। তেমনি আপনার আজকের ফটোগ্রাফি গুলো ও অনেক বেশি সুন্দর ছিল। যেগুলো আমি যত দেখছিলাম ততই ভালো লাগছিল। সুন্দর সুন্দর ফটোগ্রাফি যেমন শেয়ার করেছেন, তেমনি বর্ণনা ও শেয়ার করেছেন। যার কারণে এগুলো সম্পর্কে অনেক ধারণা নিতে পারলাম।

 last year 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে যেটা আমিও বেশ খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

আজকে আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কাঠ গোলাপ ফুল এবং অপরাজিতা ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ সাজানো গোছানো।

 last year 

এই দুটো ফুল আমার খুব পছন্দের। ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 last year 

আজকে আপনি ভালো লাগার মত চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি ও অপরাজিতা ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভালো লাগলো। আর নীল আকাশের ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে সুন্দর বর্ণনা দিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুব খুশি হলাম। ধন্যবাদ আপু।

 last year 

বাহ দারুণ আপু। খুবই সুন্দর ছিল আপনার করা ফটোগ্রাফি গুলো। নীল আকাশ কাঠগোলাপ ফুল সবমিলিয়ে দারুণ লাগছে। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে খুব ভালোই লাগলো৷ যেভাবে আপনি এখানে এই সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ আপনি সবগুলো ফটোগ্রাফি অত্যন্ত দক্ষতার সাথে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে এই ফটোগ্রাফির মধ্যে শেষের দিকে আপনি যে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷

 last year 

আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করার। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60168.11
ETH 1618.44
USDT 1.00
SBD 0.41