কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকে আপনাদের মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম

20250513_075047.jpg

প্রথমে আপনাদের সাথে একটা গোলাপের ফটোগ্রাফি শেয়ার করেছি। সাদা গোলাপ ফুল আমার বেশ পছন্দ। এই ফটোগ্রাফি টা আমার বারান্দার গাছ থেকে ক্যাপচার করা। এই একটা গাছে মাঝে মাঝে সাদা কালারের গোলাপ ফুল দেখা যায় আবার মাঝে মাঝে হালকা গোলাপি রঙের গোলাপ ফুল ফোটে। এই ফুলটা ও দেখতে বেশ দারুন।

দ্বিতীয়

20250216_135649.jpg

এখানে আপনাদের সাথে একটা সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। সূর্যমুখী ফুল আমার বেশ পছন্দের। তবে ফুল টায় পাপড়ি একটু কম। পাপড়ি কম হওয়ার জন্যই সম্ভবত ফুলটা খুবই সুন্দর লাগছে। ফটোগ্রাফি টা অনেকদিন আগে করা। এখানে খুব কম জায়গায় সূর্যমুখী ফুলের গাছ লাগানো হয়েছে। তারপরও অল্প কয়েকটা ফুল দেখলেই মন ভালো হয়ে যায়।

তৃতীয়

20250216_134942.jpg

এই ফুলটার নাম আমার জানা নেই তবে গুগল থেকে দেখলাম যে এটা স্ট্র ফ্লাওয়ার। এই ফুলগুলো খুব একটা বড় হয় না। আর এগুলো একসাথে অনেক কালারের দেখা যায়। আকারে বেশ ছোটই হয় ফুলগুলো। তবে পাঁপড়ির সংখ্যা বেশি থাকে আর পাপড়ি গুলো অনেকটা শক্ত থাকে। হাত দিয়ে ধরলে মনে হয় যেন আর্টিফিশিয়াল ফুল এটা। উপরে একটা মৌমাছি বসে থাকার কারণে আরও বেশি ভালো লাগছিল দেখতে। তাই ফটোগ্রাফি টা ক্যাপচার করলাম।

চতুর্থ

20250216_134643.jpg

এগুলোকে সম্ভবত পপি ফুল বলা হয়। অনেক আগে একবার এই ফুলের নাম জানতে পেরেছিলাম। তবে এগুলো খুব একটা দেখা যায় না যার কারণে নামটাও সেভাবে মনে থাকে না। ফুলে মাত্র চার থেকে পাঁচটা পাপড়ি থাকে। তবে কালারটা অনেক বেশি সুন্দর। এই ফটোগ্রাফিটা ও একবার ঘুরতে গিয়ে করেছিলাম অনেক আগে।

পঞ্চম

20250216_134240.jpg

এই ফুলটা সবার বেশ পরিচিত একটা ফুল। এখানে আমি ডালিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। ডালিয়া ফুল কমবেশি সব কালারের দেখা যায়। এখানে লাল রঙের ডালিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি আমি। আজকের পোষ্টের সবগুলো ফটোগ্রাফি প্রায় একই জায়গা থেকে ক্যাপচার করা। ঘুরতে গিয়েই এই প্রত্যেকটা ফটোগ্রাফি করেছিলাম।

ষষ্ঠ

20240817_155315.jpg

সবশেষে বাগান বিলাসের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফুলটা যেমন জনপ্রিয় তেমনি দেখতেও খুব সুন্দর। বাগান বিলাস গোলাপি রঙের ছাড়াও সাদা এবং হলুদ রঙের দেখা যায়। হলুদ রঙের বাগান বিলাস সামনাসামনি এখনো দেখা হয়নি। তবে সত্যিই এই ফুলগুলো চমৎকার লাগে দেখতে।

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ফুল যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। আর ফুলের ফটোগ্রাফি গুলো দেখতেও ভালো লাগে। আপনি চমৎকার ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন আপু। দেখতে খুবই সুন্দর লাগছে।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এমন সুন্দর ফটোগ্রাফি আমার কাছে সব সময় ভালো লাগে। তেমনই আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমরা অনেক বেশি পছন্দ হয়েছে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। অনেক ধন্যবাদ এগুলো সবার মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বেশ সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করলেন। সত্যি আপনার তোলা ফুলের ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার তোলা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। বলতে গেলে সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন বিভিন্ন ফুলের। বেশ সুন্দর লাগছে ফটোগ্রাফিগুলো। আর প্রতিটি ফটোগ্রাফি বেশ স্বচ্ছ ও পরিস্কার। তাই দেখতে বেশি ভালো লাগছে। তবে পপি ফুলের ফটোগ্রাফিটি আমার বেশ ভালো লেগেছে। আর ফুলটিও বেশ সুন্দর।

 last year 

আজকে আপনি চমৎকার চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। মনে হচ্ছে আপনি ফুলের রাজ্যে চলে গেলেন। তবে গোলাপ ফুল এবং সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে ফুলের ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়।

 last year 

খুব সুন্দর হয়েছে আপনার আজকের এই ফটোগ্রাফিগুলো৷ যেভাবে আপনি এখানে চমৎকার কিছু ফটোগ্রাফি ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মন জুড়িয়ে গেল৷ এখানে আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে দ্বিতীয় নাম্বারে আপনি যে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59276.76
USDT 1.00
ETH 1542.59
SBD 0.42