সুস্বাদু বাঁধাকপি ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হচ্ছে আলু দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি। শীতকালীন সবজিগুলোর মধ্যে বাঁধাকপি ও একটি। যদিও অন্যান্য সবজিগুলো তুলনায় বাঁধাকপি খুব কম খাওয়া হয় আমার। তারপরও গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে এরকম ভাজি খেতে ভালোই লাগে। আমি একদম সহজভাবে এই রেসিপিটা তৈরি করেছি। খেতেও বেশ সুস্বাদু হয়েছে। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000020517.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • বাঁধাকপি
  • আলু
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • রসুন
  • টমেটো
  • ধনিয়া পাতা
  • লবণ
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো

1000020470.jpg

ধাপ - ১

প্রথমে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার সেখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভেজে নিলাম। এরপর সেখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।

1000020471.jpg1000020472.jpg
ধাপ - ২

এরপর পরিমাণ মতো লবণ, হলুদ গুড়া এবং মরিচ গুড়ো দিয়ে দিলাম । তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম।

1000020473.jpg1000020474.jpg
ধাপ - ৩

এবার সেখানে কুচি করে রাখা আলু ও বাঁধাকপি দিয়ে দিলাম। এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি।

1000020475.jpg1000020477.jpg
ধাপ - ৪

বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম এগুলো। সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপর চুলা থেকে নামিয়ে ফেলেছি।

1000020478.jpg

পরিবেশন

1000020518.jpg

1000020519.jpg

1000020522.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  
 2 years ago 

শীতের সময় বাঁধাকপি ভাজি খেতে অনেক ভালো লাগে। আর বাঁধাকপি ভাজি রুটির সাথে খেতে বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে এই রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 
Screenshot_20241223_162507_Chrome.jpgScreenshot_20241223_162329.jpgScreenshot_20241223_162104_X.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সুস্বাদু বাঁধাকপি ভাজি রেসিপি দেখেই খুবই সুস্বাদু মনে হচ্ছে। এত মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপির পরিবেশনটা আমার কাছে দারুন লেগেছে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও অনেক মজার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বাঁধাকপির ভাজি আমার কাছে ভীষণ ভালো লাগে।বিশেষ করে এই ভাঁজিটি গরম গরম ভাতের সাথে আমার কাছে অনেক মজা লাগে। রেসিপিটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা ঠিক এই বাঁধাকপি ভাজি গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতেও আমার কাছে বেশ ভালই লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার রেসিপিটা দেখতে অনেক লোভনীয় লাগছে। মজার মজার রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে। ঠিক তেমনি এটা দেখেও খুব খেতে ইচ্ছে করছে। বাঁধাকপি ভাজি রুটি দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে। নিশ্চয়ই এই ভাঁজি রেসিপি টা অনেক মজা করে খেয়েছিলেন।

 2 years ago 

হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। এই ভাজিটি বেশ মজা করে খেয়েছি আমার কাছে বেশ ভালই লেগেছে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাঁধাকপি ভাজি রেসিপি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন।এই রেসিপির পরিবেশনে আমার ভালো লেগেছে। দেখে খেতে ইচ্ছা করছে। তাই তৈরি করার ইচ্ছা জাগলো।

 2 years ago 

আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন।‌ বাঁধাকপি ভাজি খেতে আমি খুব পছন্দ করি। বাঁধাকপি ভাজি গরম ভাত কিংবা রুটির সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার এই ভাজি খুবই লোভনীয় দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো।এই বছরে এখন পর্যন্ত বাঁধাকপি রেসিপি খাওয়া হয় নি আপু। আপনার রেসিপিটি দেখে অনেক লোভ হচ্ছে আমার খাওয়ার জন্য। রেসিপির পরিবেশনাও অনেক ভালো লেগেছে আমার।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

শীতকাল প্রতিটি সবজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে শীতকালীন সুস্বাদু বাঁধাকপি ভাজি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59401.24
ETH 1567.62
USDT 1.00
SBD 0.42