ক্লে দিয়ে ফ্লোরাল শোপিস তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা শোপিস তৈরি করে শেয়ার করছি। বেশিরভাগ সময় কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। আজকে ক্লে দিয়ে একটা শোপিস তৈরি করে শেয়ার করব। অনেকদিন পর ক্লে দিয়ে কিছু তৈরি করে শেয়ার করছি। ক্লে দিয়ে যে কোন জিনিস খুব সুন্দর ভাবেই তৈরি করা যায়। আর বিভিন্ন কালার ব্যবহার করতে পারে আরো বেশি সুন্দর হয় দেখতে। আমি আজকের এই শোপিস টার মধ্যে টিউলিপ ফুল দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

শোপিসের সর্বশেষ ফটোগ্রাফি

1000044732.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ক্লে
  • কাঁচি
  • ক্যালেন্ডারের মোটা কাগজ
ধাপ - ১

প্রথমে আমি ক্যালেন্ডারের শক্ত কাগজের মধ্যে একটা সার্কেল অঙ্কন করে নিয়েছি।

1000044721.jpg

ধাপ - ২

এরপর গোল করে এই কাগজটা কেটে নিলাম।

1000044722.jpg

ধাপ - ৩

এরপর আমি সাদা এবং সবুজ রঙের ক্লে ব্যবহার করে ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। তারপর এগুলো বৃত্তের চারপাশে দিয়ে দিলাম।

1000044723.jpg

ধাপ - ৪

এভাবে আমি পুরো চারপাশটা ভরাট করে নিয়েছি। দুটো সাদা এবং একটা সবুজ এভাবে করে আমি কম্বিনেশনটা করেছি। এই কম্বিনেশনটা আমার নিজের কাছেও বেশ ভালো লেগেছে।

1000044724.jpg

ধাপ - ৫

এরপর আমি মাঝখানে গোলাপী কালারের টিউলিপ ফুলের মত করে ফুল তৈরি করে বসিয়ে দিলাম।

1000044725.jpg

ধাপ - ৬

এরপর ফুলের নিচে সবুজ কালারের পাতা দিয়ে দিলাম। এভাবেই শোপিসটা তৈরি হয়ে গেল। সামনাসামনি এটা দেখতে আরো বেশি সুন্দর। আমার নিজের কাছেই দেখতে ভালো লাগে তাই আমি এটা সাজিয়ে রেখেছি।

1000044726.jpg

1000044730.jpg

1000044733.jpg

1000044734.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕


THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

মন ভরে যাওয়ার মত একটা ফ্লোরাল শোপিস তৈরি করলেন তো আপনি। এত সুন্দর দেখতে লাগছে এই ফ্লোরাল শোপিসটি। আমি তো দেখে মুগ্ধ হলাম। কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর লাগছে। সুন্দর কালার চয়েজ করলে ডাই গুলোর কালার আরো অনেক বেশি আকর্ষণীয় লাগে। আর তেমনই এটাও খুব আকর্ষণীয় লাগছে। অনেক সুন্দর হয়েছে পুরোটা।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আজ আপনি তো আমাদের মাঝে অনেক সুন্দর কিছু উপহার দিয়েছেন দেখছি। বেশি দারুণ হয়েছে আপনার এই ডাই পোস্ট তৈরি করা। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ক্লে অনেক সুন্দর শোপিস তৈরি করেছেন আপু। এ ধরনের কাজগুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ এগুলা থেকে অনেক কিছু শিখতে পারি আর আমারও এ ধরনের কাজ করতে অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago (edited)

আপু আজ আপনি ক্লে দিয়ে সুন্দর শোপিস তৈরি করেছেন। আজকাল ক্লে এর ব্যবহার প্রচুর। সবাই দেখি ক্লে দিয়ে কিছু না কিছু তৈরি করে। ক্লে দিয়ে তৈরি প্রত্যেকটি জিনিস দেখতে ভীষণ সুন্দর লাগে। ক্লে দিয়ে শোপিস তৈরির প্রত্যেকটি ধাপ আমাদের সাথে বিস্তারিত ভাবে বর্ণনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি চমৎকার একটি শোপিস তৈরি করে নিলেন। সত্যি কথা বলতে আপু ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো দিন দিন যতই দেখতেছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনি ক্লে দিয়ে খুব সুন্দর একটি ফ্লোরাল শোপিস তৈরি করলেন যা দেখি মুগ্ধ হয়ে গেছি। প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে আমার কাছেও বেশ ভালই লাগে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এককথায় দুর্দান্ত একটি ডাই পোস্ট শেয়ার করেছেন আপু। বিভিন্ন রঙের ক্লে দিয়ে তৈরি করা ফ্লোরাল শোপিসটা জাস্ট অসাধারণ হয়েছে। এমন একটি শোপিস আমি অনেক দিন আগে শেয়ার করেছিলাম। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার মাধ্যমে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

কী চমৎকার কার হয়েছে আপনার আর্টটি ছিমছাম ভাবে ভীষণ সুন্দর করেছেন৷ সাদার সাথে সবুজ রঙটা দারুণ খেলেছে। এর মাঝে গোলাপী টিউলিপগুলো খুবই আকর্ষণীয় লাগছে৷

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ক্লে দিয়ে ফ্লোরাল শোপিস তৈরি অসাধারণ হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করলেন। আমার কাছে দারুন লেগেছে।

 2 years ago 

আপনাদের ভালোলাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

টিউলিপ ফুলের শেপ টা দারুণ হয়েছে। দেখতে বেশ সুন্দর লাগছে। ক্লে দিয়ে ফ্লোরাল শোপিস টা চমৎকার তৈরি করেছেন আপু। বেশ চমৎকার লাগছে দেখতে। পাশাপাশি চমৎকার উপস্থাপন করেছেন পোস্ট টা। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63986.79
ETH 1856.21
USDT 1.00
SBD 0.39