ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করছি। বেশিরভাগ সময় কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। কয়েকদিন আগে আপনাদের সাথে ফেলে দেওয়া ওষুধের প্যাকেট দিয়ে একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছিলাম। আজকে ক্লে দিয়ে একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করব। অনেকদিন পর ক্লে দিয়ে কিছু তৈরি করে শেয়ার করছি। ক্লে দিয়ে যে কোন জিনিস খুব সুন্দর ভাবেই তৈরি করা যায়। আর বিভিন্ন কালার ব্যবহার করতে পারে আরো বেশি সুন্দর হয় দেখতে। আমি আজকের ওয়ালমেট এ কালো রঙের কাগজের উপর সাদা ফুল তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি

1000038593.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • কালো রঙিন কাগজ
  • ক্লে
  • কাঁচি
ধাপ - ১

প্রথমে আমি কালো রং এর একটি কাগজ গোল করে কেটে নিয়েছি।

1000038578.jpg

ধাপ - ২

তারপর গোল কাগজের মধ্যে হলুদ রঙের ক্লে দিয়ে দিলাম। এরপর হলুদ রঙের চারপাশে সাদা রঙের ক্লে দিয়ে পাপড়ি তৈরি করে নিয়েছি। এভাবে আমি ফুল তৈরি করে নিলাম।

1000038579.jpg1000038580.jpg
ধাপ - ৩

এভাবে আমি দুইটি সাদা রঙের ফুল তৈরি করে নিয়েছি।

1000038581.jpg

ধাপ - ৪

এরপর সাদা রংয়ের কয়েকটা পাপড়ি দিয়ে ফুলের বিভিন্ন রকম কলি তৈরি করে নিলাম।

1000038582.jpg

ধাপ - ৫

এরপর আমি ফুলগুলোর নিচে সবুজ রঙের ক্লে দিয়ে ফুলের ডাটা তৈরি করে নিলাম।

1000038583.jpg

ধাপ - ৬

এরপর ছোট ছোট বেশ কয়েকটা পাতা তৈরি করে নিয়েছি।

1000038584.jpg

ধাপ - ৭

এরপর ছোট একটা মৌমাছি ফুলগুলোর উপরে বসিয়ে দিলাম। এভাবেই ওয়ালমেট টি তৈরি করে নিয়েছি।

1000038587.jpg

Final Look

1000038588.jpg

1000038589.jpg

1000038590.jpg

1000038591.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕


THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। আপনি খুবই সুন্দর করে ধারাবাহিক ভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করার চেষ্টা করেছেন।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা অবিরাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এরকমভাবে ক্লে দিয়ে। আর যে কোনো কিছু সুন্দরভাবে তৈরি করে ঘর সাজালে দেখতে অনেক ভালো লাগে। এগুলো একটু সময় নিয়ে তৈরি করা হলে বেশি সুন্দর হয়। নিশ্চয়ই আপনি অনেক সময় ব্যবহার করে এই ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার তৈরি করা ওয়ালমেট পোস্ট। এই কাজগুলো করার মাধ্যমে নিজের ভিতরে লুকিয়ে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে সুন্দরভাবে।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজ ক্লে দিয়ে কালো কাগজের উপর খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করলেন। আপনার তৈরি করা ওয়ালমেটটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। মৌমাছিটি মৌমাছিটি দেয়ার জন্য আরো বেশী ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেকদিন পর আপনি ক্লে দিয়ে ফুলের ডাই প্রজেক্ট তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে আপু। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ক্লে ব্যবহার করে এভাবে অনেক কিছুই তৈরি করা যায়। আর এরকমভাবে কোনো কিছু তৈরি করা হলে আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে। অনেক সুন্দর দেখতে একটা ওয়ালমেট তৈরি করেছেন আপনি, যেটা দেখে আমি একেবারে মুগ্ধ হলাম। দেখে তো মনে হচ্ছে একটা ফুলের বাগানে মৌমাছি উড়ে যাচ্ছে। ফুলগুলো সাদা কালারের হওয়ার কারণে, কালো রঙিন কাগজের উপর একটু বেশি সুন্দর লাগছে। এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগালে অনেক সুন্দর লাগবে।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ফুল জাতীয় ওয়ালমেট তৈরি করেছেন। আপনার চমৎকার এই ওয়ালমেট তৈরি করতে দেখে ভালো লাগলো। অনেক অনেক সুন্দর হয়েছে আপনার ওয়ালমেট তৈরি করা। বেশ দেখার মত ছিল এই ওয়ালমেটটা।

 2 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার ওয়ালমেট কিন্তু দারুন ছিল। আজকে আপনি বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। এর মত দিয়ে কিন্তু আপনার প্রতিভার প্রকাশ ঘটেছে। বেশ প্রশংসনীয় একটি ওয়ালমেট হয়েছে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে কাজে আরো উৎসাহ করার জন্য ধন্যবাদ ‌।

 2 years ago 

ক্লে দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে বিশেষ করে ফুলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি ক্লে ব্যবহার করে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্লে কে বিভিন্ন শেপ দেওয়া যায় বলে তা দিয়ে কাজ করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার এই ফুলের ওয়ালমেট দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা ঠিক বলেছেন এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ‌

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64507.51
ETH 1870.78
USDT 1.00
SBD 0.38