স্পেশাল রেসিপি // সুরমা কচুর পাতার ভর্তা রেসিপি।
আসলামুআলাইকুম
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে সুরমা কচু পাতার ভর্তা রেসিপি। কচুর শাক আমাদের শরীরের জন্য অনেক উপকার। কচুতে রয়েছে প্রচুর আয়রন যা আমাদের রক্তের হিমোগ্লোবিন বাড়াতে ও অক্সিজেন সরবরাহ করতে সহায়তা করে। এছাড়াও রয়েছে ক্যালসিয়াম যা খেলে আমাদের শরীরের হাড় শক্ত করতে সহায়তা করে। আপনারা সকলেই জানেন এই কচুর প্রতিটা অংশই খাওয়া যায় তো সেখান থেকে আজকে আমি আপনাদের মাঝে কচুর পাতা দিয়ে এই ভর্তা রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি
- সুরমা কচুর পাতা
- কাঁচা মরিচ
- পেঁয়াজ
- চিলি ফ্লেক্স
- লবণ
- রসুন
- লেবুর রস
- সরিষার তেল।
- প্রথমে আমি কচু পাতাগুলোকে পানি দিয়ে ধৌত করে নিয়ে কুচি কুচি করে কেটে নিলাম।
- এরপর আমি একটি কড়াই নিয়ে কচুপাতা গুলোকে কড়াইর মধ্যে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ, কাঁচা মরিচ গুলো কেটে দিলাম এবং সেই সাথে কুচি কুচি করে কেটে নেওয়া রসুনগুলো এর মধ্যে দিয়ে চুলায় সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম।
- পাতাগুলো সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে এর মধ্যে পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিলাম।
- এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে সামান্য কিছু তেল দিয়ে শুকনো মরিচ গুলোকে ভেজে নিলাম। তারপর চিলি ফ্লেক্স এর মত ভেঙ্গে দিয়ে দিলাম।
- এ পর্যায়ে আমি পরিমাণ মতো সরিষার তেল এর মধ্যে দিয়ে দিলাম।
- এবার আমি এক পিস লেবু নিয়ে এর মধ্যে লেবুর রসগুলো হাত দিয়ে চিবিয়ে দিয়ে দিলাম।
- এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। বন্ধুরা রেসিপিটি আমার পরিবেশনের জন্য প্রস্তুত।
বিশেষ দ্রষ্টব্যঃ অনেকে হয়তো ভাববেন গলায় চুলকাতে পারে কিন্তু একদমই গলায় চুলকায় না। আপনারা নির্ভয়ে এভাবে ভর্তাটি তৈরি করে খেতে পারেন।
এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদান্তে
@isratmim
অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। এটা দেখে লোভ সামলাতে পারছিনা। দেখেই জিভে জল চলে এসেছে । আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল শুভকামনা।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
কচু শাক আমার খুবই প্রিয়। সত্যি আপু অনেকদিন থেকেই কচু শাক খাওয়া হয় না। এই কচুগুলো আমাদের এখানে দুধ কচু নামে পরিচিত। দুধ কচুর পাতাও যে ভর্তা করে খাওয়া যায় তা আজকে প্রথম জানলাম। আমি অবশ্যই ভর্তা করে খেয়ে দেখব আপু। সুরমা কচুর নাম জেনে ভালোই লাগলো।
না আপু দুধ কচু একটি আবার সুরমা কচু আরেকটি সুরমা কচুর কালার কিছুটা কালো হয়ে থাকে। সম্ভব হলে একদিন ভর্তা করে খেয়ে দেখবেন। আশা করি আপনার কাছে খেতে ভালই লাগবে সুন্দর ওগঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শাক জাতীয় খাবার বরাবরই আমার অনেক ফেভারেট তা যদি হয় আবার প্রচুর শাক তাহলে তো কোন কথাই নেই।। কেননা এই ধরনের সবজিতে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন থাকে যা আমাদের দেহ গঠন এবং রক্ত চলাচলে সহায়তা করে।।
আপনার প্রস্তুত করার রেসিপি দেখতে অনেক লোভনীয় দেখা যাচ্ছে খেতে খুব মজাদার হবে এটা কোন সন্দেহ নেই সুন্দর উপস্থাপনা করেছেন ভাব গুলো।। শুভকামনা রইল আপনার জন্য।।
সত্যি বলেছেন কচু শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কচুর শাকে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন ও ভিটামিন। রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কচুর পাতা ঘন্ট আমার কাছে খুবই ভাল লাগে তবে কখুনো ভর্তা খাইনি মনে হচ্ছে খুবই দারুন ছিল রেসিপিটা ধন্যবাদ আমাদের মাঝে গুছিয়ে উপস্থপনার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
সুরমা কচুর পাতার ভর্তা রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে আপু। কচুর পাতার ভর্তা খেতে ভীষণ মজা লাগে। পুষ্টিকর খাবার। আমাদের বাসায় মাঝে মধ্যেই তৈরি করা হয়। আমার কাছে খেতে ভীষণ মজা লাগে। ধন্যবাদ আপনাকে আপু।
হ্যাঁ ভাইয়া কচুপাতার ভর্তা খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এর আগে কখনো খাওয়া হয়নি। এবার প্রথম কচুপাতা ভর্তা করে খেয়েছি খেয়ে খুবই মজা পেয়েছি। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু কচু পাতা ভর্তা খেয়েছি। কিন্তু সুরমা কচু পাতার নাম আমি কখনো শুনিনি। যাক তবে আপনি রেসিপিটি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে খাবারটা অনেক সুস্বাদু হবে।
সুরমা কচু নামে একটা কচু আছে, যা খেতে খুবই ভালো লাগে এবং এর পাতার ভর্তাও খেতে খুবই সুস্বাদু হয়। হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ওয়াও আপু কচুর পাতা ভর্তা খেতে তো দারুন লাগে আমার।আপনার ভর্তা দেখেই জিভে জল চলে আসলো আমার।আপনি পরিবেশন টা খুব সাজিয়ে করেছেন,যেটা আরও সুন্দর লাগছে দেখতে।ধন্যবাদ আপু সুরমা কচুর পাতা ভর্তার রেসিপি শেয়ার করার জন্য।
চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক শুভকামনা।
কচুর শাক আমাদের জন্য কতটা উপকারী তা আমি অবশ্যই জানি। আপনার পোষ্টের মাধ্যমে কচু শাকের আরো কয়েকটা উপকারিতা জানতে পারলাম। তবে কচুর শাকের ভর্তা আমার ভীষণ প্রিয়। আপনি যেভাবে তৈরি করলেন দেখেই তো জিভে জল চলে আসলো। আমার আব্বু সবসময় বলে বেশি বেশি করে কচুর শাক খেতে। এটা আবার নাকি চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে। তাছাড়া আপনার রেসিপির উপস্থাপনা টা বেশি ভালো লেগেছে।
হ্যাঁ আপু কচুর শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবং চোখের জন্য অনেক ভালো। কচু পাতা ভর্তা খেতে খুবই সুস্বাদু। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কচু শাক আমার কাছে অনেক প্রিয় তবে সুরমা কচু বলে কোন কচু আছে আমার জানা ছিল না। তবে কচুর পাতা কখনো ভর্তা করে আমি খাইনি। আমাদের এই এলাকায় সুরমা কচু পাওয়া যায় কিনা সেটা আমার জানা নেই। যদি পাওয়া যায় তবে কখনো ভর্তা করে খেয়ে দেখব, ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া সুরমা কচু নামে একটি কচু আছে আশাকরি আপনি যেখানে থাকেন ওখানেও পেতে পারেন সুরমা কচুর কালার টা একটু কালো হয়ে থাকে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।