চিংড়ি মাছ এবং বুটের ডাল দিয়ে কাঠ কচু রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছ এবং বুটের ডাল দিয়ে কাঠ কচু রান্নার রেসিপি। এই কাঠ কচু আমাদের শরীরের জন্য বেশ পুষ্টিগুণ সম্পন্ন। তবে কচু অনেকেই খেতে চায় না। আমার আবার এটা বেশ পছন্দের। বিশেষ করে এভাবে চিংড়ি মাছ আর ডাল দিয়ে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। আমি চেষ্টা করেছি পুরো রেসিপিটা সুন্দরভাবে উপস্থাপন করার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000057223.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • বুটের ডাল
  • চিংড়ি মাছ
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • রসুন বাটা
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • লবণ
  • ধনিয়া গুড়া
  • জিরা গুড়া
  • ধনিয়া পাতা কুচি

1000057204.jpg

ধাপ - ১

প্রথমে আমি কাঠ কচুগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তারপর সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম।

1000057205.jpg

ধাপ -২

এবার একটা পাতিলে পরিমাণ মতো পানি গরম করে নিলাম তারপর সেখানে কচুগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। এভাবে করে নিলে একটু কম গলা ধরে। খুব বেশি সময় ধরে সিদ্ধ করা লাগেনি।

1000057206.jpg1000057207.jpg
ধাপ - ৩

এবার একটা পাতিলে পরিমাণমতো তেল গরম করে নিলাম । এবার সেখানে বড় চিংড়ি মাছ ছোট টুকরো করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে সেখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিলাম। এবার সবকিছু আবারো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি।

1000057209.jpg1000057210.jpg
ধাপ - ৪

তারপর একে একে লবণ, হলুদ গুঁড়, মরিচ গুঁড়ো, রসুন বাটা, জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কচু তাই বসুন বাট একটু বেশি পরিমাণে দিতে হবে । এবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং বেশ কিছুক্ষণ মসলাগুলো কষিয়ে নিলাম।

1000057212.jpg1000057213.jpg
ধাপ - ৫

মসলাগুলো কষানো হয়ে গেলে সেখানে দিয়ে দিলাম বুটের ডাল। তারপর ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি।

1000057214.jpg1000057215.jpg
ধাপ - ৬

এবার সেখানে কচুগুলো দিয়ে দিলাম। কচু গুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করলাম। সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে ফেললাম। এভাবেই রেসিপিটা তৈরি হয়ে গেল।

1000057216.jpg1000057218.jpg
পরিবেশন

1000057220.jpg

1000057222.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আজকে আপনি আমাদের মাঝে চিংড়ি মাছ এবং বুটের ডাল দিয়ে কাঠ কচু রান্নার রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপি তৈরি করেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেন। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আমার কাছে আপনার আজকের রেসিপিটি বেশ ইউনিক মনে হয়েছে। খেতেও মনে হয় বেশ সুস্বাদু হয়েছিল। দেখতেও কিন্তু দারুন। খুব সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন আপনি, যেটা দেখে আমার তো খুব লোভ লেগেছে। মজার মজার রেসিপি গুলো তৈরি করতে যেমন ভালো লাগে, তেমনি খেতেও আমার অনেক ভালো লাগে। এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। যা দেখেই তো আমার অনেক বেশি লোভ লাগলো।

 last year 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

কাঠ কচুটা কি ?এটা ঠিক বুঝতে পারলাম না আপু।আসলে মান কচু/বড় কচু,ছোলা কচু বা ঘট কচুর কথা শুনেছি এটা প্রথম শুনলাম।যাইহোক রেসিপিটি সুন্দর হয়েছে।মনে হচ্ছে বেশ স্বাদের হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু এটি হচ্ছে বড় কচুর নিচের অংশ। আর এটা ঠিকই বলেছেন। রেসিপিটি খেতে বেশ মজা হয়েছে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনি তো দেখতেছি বেশ লোভনীয় একটি রেসিপি তৈরি করলেন আজকে। চিংড়ি মাছ বুটের ডাল কাঠ কচুর সবকিছুই আমার ফেভারিট খাবার। এই সবকিছুরই এত সুন্দর রেসিপি তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। তাছাড়া আমি এমনিতে ও এরকম রেসিপি মাঝে মধ্যে তৈরি করি। আমারও খেতে বেশ ভালো লাগে। আজকে আপনার এত সুন্দর রেসিপি দেখে দুপুরবেলা আবারও খিদে পেয়ে গেল।

 last year 

আমার রেসিপি তৈরি করা দেখে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 last year 

ভীষণ সুন্দর এবং সুস্বাদু একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কচু খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে এটা কি ধরনের কচু বুঝতে পারলাম না। কিন্তু রান্নার পদ্ধতি দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে খেতে। এমন সুন্দর করে রান্না করলে খেতে নিশ্চয়ই ভালো হবে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এটা বড় কচুর নিচের অংশ। কচু খেতে আমার কাছে ও বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্য করার জন্য।

 last year 

আমি চিংড়ি দিয়ে কচু রান্না করি সাধারনত। ডাল দিয়ে কখনও করা হয়নি। তবে রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালই হবে। আর দেখতেও বেশ লোভনীয় লাগছে রেসিপিটি। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ সম্ভব হলে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভাল লাগবে আপনার কাছে ধন্যবাদ আপনাকে।

 last year 

খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি আজকের এই ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে বেশ ভালো লাগলো৷ একইসাথে এখানে আপনার কাছ থেকে এই রেসিপি দেখে খুবই খুশি হলাম৷ যেভাবে আপনি আজকের এই সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখতে যেরকম সুস্বাদু দেখা যাচ্ছে৷ এখানে রেসিপি তৈরি করার ধাপগুলো একের পর এক খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন আপনি৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38